পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

অাধিপত্য বিস্তার নিয়ে সিলেটে ছাত্রলীগ কর্মী খুন

ডেস্ক: সিলেট মহানগরের টিলাগড়ে আভ্যন্তরীণ কোন্দলে আবারও খুন হলেন এক ছাত্রলীগ কর্মী। রোববার রাত পৌনে নয়টার দিকে প্রতিপক্ষ গ্রুপের হামলার শিকার হয়ে তানিম খান (২৫) নামের ছাত্রলীগ কর্মী খুন হন। তাকে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেলে নেয়া হয়। রাত সাড়ে ৯টায় হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

নিহত ছাত্রলীগ কর্মী তানিম খান সিলেট সরকারি কলেজের বিএ পাস কোর্সের শিক্ষার্থী। তার বাড়ি সিলেটের ওসমানীনগর উপজেলায়। তিনি সিলেট নগরের একটি মেসে ভাড়ায় থাকতেন।

গেল বছর সিলেট মহানগরের টিলাগড় কেন্দ্রিক ছাত্রলীগের আভ্যন্তরীণ কোন্দলে ছাত্রলীগ নেতা মিয়াদসহ দুজন খুন হন। সর্বশেষ গত বৃহস্পতিবার (৪ জানয়ারি) ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দু’পক্ষের অাধিপত্য বিস্তার নিয়ে টিলাগড় এলাকার এমসি কলেজ ক্যাম্পাসে সংঘর্ষ, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণে চার ছাত্রলীগ কর্মী আহত হন। ওই ঘটনার দু’ দিনের মাথায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটল।

জানা গেছে, রোববার রাত পৌনে নয়টার দিকে টিলাগড় পয়েন্টে দাঁড়িয়ে ছিলেন তানিম। এ সময় প্রতিপক্ষের ছাত্রলীগ কর্মীরা তার উপর অতর্কিত হামলা করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী সেখান থেকে তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, তার শরীরের একাধিক স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মহানগর পুলিশের শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, এ ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

অাধিপত্য বিস্তার নিয়ে সিলেটে ছাত্রলীগ কর্মী খুন

আপডেট টাইম : ০৭:০৫:০৬ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০১৮