পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাটুরিয়া-দোলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

বাংলার খবর : ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। সোমবার ভোর সাড়ে ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ফলে মাঝ নদীতে যানবাহন ও যাত্রী নিয়ে নোঙর করে আছে ছোট বড় তিনটি ফেরি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের এজিএম নাছির মোহাম্মদ চৌধুরী জানান, যাত্রী ও যানবাহন নিয়ে পারাপারের সময় ঘন কুয়াশায় নৌপথ দেখতে না পেয়ে তিনটি ফেরি মাঝ নদীতে নোঙর করে। এর পরপরই দুর্ঘটনা এড়াতে অন্য ফেরিগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

পাটুরিয়া ঘাটে আটটি ও দৌলতদিয়া ঘাটে পাঁচটি ফেরি পন্টুন এবং এর আশপাশে বেঁধে রাখা হয়েছে।

কুয়াশার তীব্রতা কেটে গেলে অগ্রাধিকার ভিত্তিতে আটকে পড়া সব যানবাহন পারাপার করা হবে বলেও জানান নাছির মোহাম্মদ চৌধুরী।

পাটুরিয়া ফেরিঘাট শাখার বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, ভোর থেকে ঘন কুয়াশায় নদীতে ফেরি চলাচলের জন্য দেওয়া মার্কিং বাতি অস্পষ্ট হয়ে ওঠে। এতে দুর্ঘটনার শঙ্কা থাকায় সাড়ে ৫টা থেকে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরি চলাচল শুরু করা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

পাটুরিয়া-দোলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

আপডেট টাইম : ০৪:৫৭:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০১৮