অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে তেতুলিয়া নদীতে জেলের মর্মান্তিক মৃত্যু, একদিন পর মরদেহ উদ্ধার Logo লালমনিরহাটে বাসের ধাক্কায় একই পরিবারের ৮ জন আহত, ৩ জন রংপুরে রেফার Logo জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী Logo আজ পবিত্র ঈদুল ফিতর Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ

মাশরাফি আস্থা রেখেছেন বলেই…

ডেস্ক : বাংলাদেশ দলের বিদায়ী কোচ চন্ডিকা হাথুরুসিংহে বেশ কবার কাজে লাগাতে চেয়েছেন মোহাম্মদ মিঠুনকে। ২০১৪ সালের জুনে ভারত সিরিজে ওয়ানডে অভিষিক্ত মিঠুনকে তিনি টানা সুযোগ দিয়েছিলেন ২০১৬ এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে।

সুযোগগুলো কাজে লাগাতে পারেননি ২৭ বছর বয়সী ব্যাটসম্যান। প্রায় দুই বছরের বিরতিতে মিঠুন আবারও বাংলাদেশ দলে। এবার তাঁর সুযোগ প্রতিপক্ষ কোচ হাথুরুকেই দেখিয়ে দেওয়ার!

আসন্ন ত্রিদেশীয় সিরিজে মিঠুন দলে জায়গা পেয়েছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ভালো খেলার পুরস্কার হিসেবে। ক্রিস গেইল-ব্রেন্ডন ম্যাককালামের মতো বড় তারকা থাকার পরও রংপুর রাইডার্সের হয়ে ভীষণ উজ্জ্বল ছিলেন।

১৫ ম্যাচে ২৯.৯০ গড়ে করেছেন ৩২৯ রান। পরিসংখ্যানেও বোঝা যাবে না, গেইল-ম্যাককালামের বাজে দিনে কীভাবে রংপুরের হাল ধরেছেন মিঠুন।

শিরোপা জয়ের পর রংপুর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা অনেকবারই কৃতিত্ব দিয়েছেন মিঠুনকে। ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ দলে সুযোগ পেয়ে মাশরাফির প্রতি মিঠুনের তাই কৃতজ্ঞতা, ‘বিপিএলের পারফরম্যান্স আমাকে সাহায্য করেছে। টুর্নামেন্টে আমার অবদান ছিল, পাশাপাশি আমাদের দল চ্যাম্পিয়ন হয়েছিল।

আমি সৌভাগ্যবান যে আমার দলের যে অধিনায়ক ছিলেন, তিনিই আবার বাংলাদেশ দলের অধিনায়ক (ওয়ানডে)। তিনি আমার ওপরে আস্থা রেখেছেন। তিনি আমার ওপরে আস্থা রেখেছেন বলেই আমি আজ এখানে। আস্থা না রাখলে এখানে থাকতে পারতাম না।’

আপাতত সুযোগ হয়েছে ১৬ জনের দলে। মিঠুনের লক্ষ্য এবার একাদশে সুযোগ পাওয়া। আর একাদশে ঠাঁই মিললে? তাঁর কাছ থেকেই শুনুন, ‘দেশের হয়ে যদি একটা ম্যাচ জেতাতে পারি, এর চেয়ে ভালো কিছু হতে পারে না! তবুও কখন আমি কোন পরিস্থিতিতে ব্যাটিং করব কিংবা কীভাবে নিজের দলের হয়ে অবদান রাখতে পারব, এটা এখন বলতে পারব না। অবশ্যই সুযোগ এলে ম্যাচ জেতানোর চেষ্টা করব। যদি খেলি, যতটুকু অবদান রাখা সম্ভব এর চেয়েও বেশি কিছু করার চেষ্টা থাকবে।’

Tag :
জনপ্রিয় সংবাদ

বাউফলে তেতুলিয়া নদীতে জেলের মর্মান্তিক মৃত্যু, একদিন পর মরদেহ উদ্ধার

মাশরাফি আস্থা রেখেছেন বলেই…

আপডেট টাইম : ০৫:৩৮:০৯ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০১৮