অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

নিরাপত্তার স্বার্থে খালেদার মামলা স্থানান্তর : আইনমন্ত্রী

ডেস্ক : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, নিরাপত্তার স্বার্থেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলাগুলো বকশীবাজারে আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত বিশেষ জজ আদালতে স্থানান্তর করা হয়েছে। এতে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই।

আজ সোমবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে লন্ডনের টাওয়ার হ্যামলেটের স্পিকার সাবিনা আক্তারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের আইনমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতেও এ কথা জানানো হয়।

আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়া আদালতে হাজিরা দেওয়ার সময় তিন-চার শ লোক নিয়ে যান। এতে সরকারি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালনে বিঘ্ন সৃষ্টি হয়। এসব বিষয় বিবেচনা করে নিরাপত্তার স্বার্থে ওই আদালতে খালেদা জিয়ার মামলাগুলো স্থানান্তর করা হয়েছে। যথাযথ প্রক্রিয়ায় খালেদা জিয়ার মামলার বিচার চলছে। এখানে কোনো তাড়াহুড়ো করা হচ্ছে না। মামলাগুলো পাঁচ-ছয় বছর ধরে চলছে। খালেদা জিয়ার কোনো মামলাই দ্রুততার সঙ্গে শেষ করার উদ্দেশ্য সরকারের নেই।

আইনমন্ত্রী বলেন, আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে অতীতের যেকোনো সরকারের চেয়ে বর্তমান সরকারের অবদান বেশি। সরকার এ দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করবে।

এর আগে বৈঠকে লন্ডনপ্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা এবং তাঁদের আইনগত সহায়তা দেওয়ার বিষয়ে আলোচনা হয়।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে থাকা আরও ১৪টি মামলা বকশীবাজার আলিয়া মাদ্রাসাসংলগ্ন ভবনে স্থাপিত অস্থায়ী আদালতে স্থানান্তর করা হচ্ছে । গত বৃহস্পতিবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই আদালতে খালেদার বিরুদ্ধে থাকা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুটি দুর্নীতির মামলার বিচার চলছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

নিরাপত্তার স্বার্থে খালেদার মামলা স্থানান্তর : আইনমন্ত্রী

আপডেট টাইম : ০৫:৫২:২২ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০১৮