পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

ফেব্রুয়ারি থেকে পেনশন পাবে অনলাইনে

ডেস্ক: লাইনে দাঁড়িয়ে পেনশন নেয়ার যুগ শেষ। এখন থেকে অবসরে যাওয়া সরকারি চাকরিজীবীদের পেনশনের অর্থ ইএফটির (ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার) মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।

আগামী ফেব্রুয়ারি মাস থেকে পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম চালু করা হবে। গত রোববার অর্থ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, সকল সামরিক ও বেসামরিক পেনশনারকে তার পেনশনের টাকার বিল দাখিল করে চেক গ্রহণের মাধ্যমে উত্তোলনের জন্য প্রতিমাসে সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসে অথবা ব্যাংকে যেতে হয়। পেনশনারের অর্থ উত্তোলনের পদ্ধতি সহজতর করার জন্য সরকার পেনশন ব্যবস্থাপনাকে অটোমেশনের আওতায় এনে ইএফটি’র মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এতে আরও বলা হয়েছে, অর্থ বিভাগের ‘সরকারি ব্যয় ব্যবস্থাপনা শক্তিশালীকরণ: অগ্রাধিকার কার্যক্রমসমূহের ধারাবাহিকতা রক্ষা’ শীর্ষক কর্মসূচির আওতায় বাস্তবায়নাধীন সমন্বিত বাজেট ও হিসাবরক্ষণ পদ্ধতি ব্যবহার করে পেনশন ইএফটি চালুকরণ পরীক্ষামূলকভাবে বাস্তবায়ন করা হবে।

এ লক্ষ্যে চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে সিএও অর্থ বিভাগ হতে পেনশন গ্রহণকারীদের পেনশন পরীক্ষামূলকভাবে ব্যাংক অ্যাকাউন্টে ইএফটির মাধ্যমে প্রেরণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

ফেব্রুয়ারি থেকে পেনশন পাবে অনলাইনে

আপডেট টাইম : ০৫:৫৭:০৫ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০১৮