পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

জাফর ইকবালের ওপর হামলার কারণ জানাল ফয়জুর

ডেস্ক : লেখক-শিক্ষাবিদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলা দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে ফয়জুর হাসান ওরফে ফয়জুল।

রোববার দুপুরে সিলেট মেট্রাপলিটন ম্যাজিস্ট্রেট (তৃতীয়) আদালতের বিচারক হরিদাস কুমার তার জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরী জানান, জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুলকে ১০ দিনের রিমান্ড শেষে প্রথমে তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পরে সেখান থেকে ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ডের জন্য তাকে সিলেট মহানগর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (তৃতীয়) হরিদাস কুমারের আদালতে নেওয়া হয়। ফয়জুল পরিকল্পিতভাবে জাফর ইকবালের ওপর হামলা করে বলে আদালতকে জানিয়েছে। কি উদ্দেশ্যে এবং কিভাবে হত্যার পরিকল্পনা করা হয়েছে তাও জানিয়েছে। তবে তদন্তের স্বার্থে বিস্তারিত জানাতে রাজি হননি পুলিশের এই কর্মকর্তা।

গত ৩ মার্চ বিকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুক্তমঞ্চে একটি অনুষ্ঠান চলাকালে ড. জাফর ইকবালকে পেছন থেকে মাথায় ছুরিকাঘাত করে ফয়জুল। হামলার পরপরই ফয়জুলকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

জাফর ইকবালের ওপর হামলার কারণ জানাল ফয়জুর

আপডেট টাইম : ০৫:১৫:০১ অপরাহ্ন, রবিবার, ১৮ মার্চ ২০১৮