অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

‘বিএনপি এখনো অপরাধী ও খুনি রক্ষার অপরাজনীতি

ডেস্ক : তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি এখনো বিপদজনক। তাদের মুখে গণতন্ত্র কিন্তু পকেটে-আঁচলে রাজাকার, জঙ্গি ও আগুন সন্ত্রাসী।

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার্যালয়ে মন্ত্রী আজ দলের মহানগর কমিটির ‘সাংগঠনিক মাস’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।

মন্ত্রী বলেন, ‘বিএনপি এখনো অপরাধী ও খুনি রক্ষার অপরাজনীতি করছে। কিন্তু তারা অপরাধীদের বাঁচানোর বা নিজেকে যতই ধোয়া-মোছার চেষ্টা করুক, বেগম খালেদার পিঠে দুর্নীতির ছাপ, হাতে রক্তের দাগ সহজে মোছার নয়।’

দেশে শান্তি ও নিরাপত্তার জন্য জঙ্গি-আগুন সন্ত্রাস ধ্বংস এবং জঙ্গিসঙ্গীদের আস্তানা বিএনপিকে ক্ষমতার বাইরেই রাখতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘চলমান রাজনীতিতে জঙ্গি নির্মূল, জঙ্গিসঙ্গী বিএনপিকে কোন ছাড় না দেয়া এবং বৈষম্য-দুর্নীতি-দখলবাজী অবসানে অটল থাকার তিন যুদ্ধে সবাইকে অটল ও ঐক্যবদ্ধ থাকতে হবে এবং এযুদ্ধে জাসদ সামনে থাকবে।

ঢাকা মহানগর জাসদের সভাপতি মীর হোসাইন আখতারের সভাপতিত্বে সভায় দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপিসহ নেতৃবৃন্দের মধ্যে আরো বক্তব্য রাখেন নূরুল আকতার, শফিউদ্দিন মোল্লা, শহিদুল ইসলাম, মোহাম্মদ নুরুন্নবী, ইদ্রিস ব্যাপারী, মাইনুর রহমান, একেএম আলম, এড. মহিবুর রহমান মিহির ও ইদ্রিস আলী।

এরপর মন্ত্রী তোপখানা রোডে দৈনিক ভোরের ডাক পত্রিকার ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগদান করে পত্রিকার সকলকে শুভেচ্ছা জানান।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

‘বিএনপি এখনো অপরাধী ও খুনি রক্ষার অপরাজনীতি

আপডেট টাইম : ০৫:১৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৮ মার্চ ২০১৮