পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

‘বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি পালন একটি ভালো দিক’

ডেস্ক : বিএনপি নিজের ভুল বুঝতে পেরেছে বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, উন্নয়নের জন্য সবার আগে দরকার রাজনৈতিক স্থিতিশীলতা। বর্তমানে তা বিরাজ করছে। যেমন আদালতের রায়ে নেত্রী কারাগারে থাকার পরও তাঁরা (বিএনপি) শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছেন। এটা ভালো দিক।

আজ রবিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, ২০২৪ সালে পুরোপুরি স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বেরিয়ে আসবে বাংলাদেশ। বর্তমানে যেসব দেশ অগ্রাধিকারমূলক বাজারসুবিধা (জিএসপি) দেয়, তাঁরা তা ২০২৭ সাল পর্যন্ত দেবে। এরপর তাঁরা দেবে জিএসপি প্লাস সুবিধা। দেশগুলোর সঙ্গে এ নিয়ে আলাপ-আলোচনা চলছে।

তিনি জানান, আবার যেসব দেশ জিএসপি দেয় না, সেগুলোর সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) করার ব্যাপারে আলোচনা অব্যাহত রয়েছে।

ব্যক্তি খাতে বিনিয়োগ কমে যাওয়ার বিষয়ে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, এ তথ্যটি ভুল। বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা যাচ্ছে, অনেক মূলধনি যন্ত্রপাতি আমদানি হচ্ছে। তার মানেই হচ্ছে দেশে বিনিয়োগ বাড়ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

‘বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি পালন একটি ভালো দিক’

আপডেট টাইম : ০৫:৩৭:৫২ অপরাহ্ন, রবিবার, ১৮ মার্চ ২০১৮