পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাশিয়ার শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৬৪

ডেস্ক: রাশিয়ার সাইবেরিয়ায় কেমেরোভো শহরের একটি শপিংমলে আগুন লাগার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ জনে। নিহতদের মধ্যে ৪০ জনের বেশি শিশু।

এ ঘটনায় এখনো কয়েক ডজন নিখোঁজ রয়েছেন। সর্বশেষ এমন তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ।

অন্যদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, স্থানীয় সময় রবিবার আগুন লাগার এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। কর্তৃপক্ষ এ বিষয়ে তদন্ত শুরু করেছে।

বিবিসি জানায়, শপিং মলের বিল্ডিংয়ের অংশে একটি বিনোদন কমপ্লেক্স এবং একটি সিনেমা হল ও একটি স্থানীয় গণমাধ্যমের অফিস রয়েছে। শপিং মলটিতে শিশুরা আটকা পড়তে পারে বলেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলা হয়, জনপ্রিয় ওই শপিং সেন্টারের মধ্যে একটি চিড়িয়াখানাও রয়েছে। যেখানে গিনিপিগ, ছাগল, বিড়ালসহ নানা পশু রয়েছে।

মস্কো থেকে সাড়ে তিন হাজার কিলোমিটারের বেশি দূরে অবস্থিত কেমেরোভো এলাকাটি রাশিয়ার অন্যতম কয়লা উৎপাদনকারী অঞ্চল হিসেবে পরিচিত।

রাশিয়ার সংবাদমাধ্যম স্পুটনিক তাদের প্রতিবেদনে জানায়, উইন্টার চেরি নামের একটি ভবনের চতুর্থ তলা থেকে আগুনের সূত্রপাত হয়। ভবনের যে অংশে সিনেমা হল এবং বিনোদনের জায়গা ছিল মূলত সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনের কারণে সিনেমা হলগুলোর বের হওয়ার পথ বন্ধ হয়ে যায়। যে কারনে মনে করা হচ্ছে অনেক শিশু এখনো সেখানে আটকা পড়ে আছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

রাশিয়ার শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৬৪

আপডেট টাইম : ০৩:৫২:২৫ অপরাহ্ন, সোমবার, ২৬ মার্চ ২০১৮