অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

গাজীপুরে নির্বাচনী কার্যক্রম বন্ধের নির্দেশ ইসির

নিজস্ব প্রতিবেদকঃ

উচ্চ আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে গাজীপুর সিটি করপোরেশনে সব ধরনের নির্বাচনী কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আদালতের নির্দেশনা পুরোপুরি হাতে পাওয়ার পর ইসি পরবর্তী করণীয় ঠিক করবে।

আজ রোববার বিকেলে রাজধানীর আগারগাঁও নিজ কার্যালয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, টেলিভিশনে তাঁরা দেখেছেন হাইকোর্ট গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করেছেন। তবে ইসি এখনো এ আদেশের কোনো কপি পায়নি। যেহেতু ইসি হাইকোর্টের আদেশের বিষয়টি জানতে পেরেছে, তাই নির্বাচনী কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, কোন পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত এ নির্দেশনা দিয়েছেন, ইসির কোনো আইনজীবী সেখানে ছিলেন কি না, সেসব বিষয়ে তিনি বিস্তারিত জানেন না। তবে হাইকোর্টের পরবর্তী নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ১৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণের দিন ধার্য ছিল। সেভাবেই নির্বাচনী কার্যক্রম এগিয়ে যাচ্ছিল।

সূএ প্রথম আলো।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

গাজীপুরে নির্বাচনী কার্যক্রম বন্ধের নির্দেশ ইসির

আপডেট টাইম : ০৩:০১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৭ মে ২০১৮