অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

১৯ বছর আগে গৃহবধূকে ধর্ষণে ৩ জনের যাবজ্জীবন

ডেস্ক: ১৯ বছর আগে টাঙ্গাইলে এক গৃহবধূকে ধর্ষণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ঢংপাড়া গ্রামের মৃত ওয়াজেদ আলী খানের ছেলে হাবিবুর রহমান খান, নয়ন খানের ছেলে ছানোয়ার খান ও বেলায়েত হোসেনের ছেলে রফিক মিয়া।

টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) নাসিমুল আক্তার জানান, ১৯৯৯ সালের ৮ ডিসেম্বর রাতে টাঙ্গাইলের বাসাইলে ওই গৃহবধূ বাড়িতে একা ছিলেন।

এ সুযোগে দণ্ডিত হাবিবুর রহমান খান ওই গৃহবধূর ঘরে ঢুকে ধর্ষণ করে। এ সময় তাকে ছানোয়ার খান ও রফিক মিয়া ধর্ষণ করতে সহায়তা করে।

ঘটনার পর পাশবিক নির্যাতনের শিকার ওই গৃহবধূ বাদী হয়ে ওই তিনজনকে আসামি করে আদালতে মামলা করলে পুলিশ তাদের গ্রেফতার করে।

দীর্ঘ শুনানির পর সাক্ষপ্রমাণের ভিত্তিতে বৃহস্পতিবার মামলার রায় ঘোষণার পর দণ্ডিত তিনজনকেই টাঙ্গাইল কারাগারে পাঠিয়ে দেয়া হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

১৯ বছর আগে গৃহবধূকে ধর্ষণে ৩ জনের যাবজ্জীবন

আপডেট টাইম : ০৪:৫২:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ মে ২০১৮