পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সাকিবদের ড্রেসিংরুমে ‘মাইয়া তুই অপরাধী রে…’

ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ড্রেসিংরুমে গান-বাজনা নতুন কিছু নয়। কোনো ম্যাচের আগে, ম্যাচ জয়ের পর কিংবা হারের পর ‘আমরা করব জয় একদিন’ গানটি গাওয়া হয়ে থাকে নিয়মিত। সোশ্যাল সাইটের সৌজন্যে এই গানটির সঙ্গে ভক্তরাও বেশ পরিচিত। এবার আফগানিস্তান সিরিজের উদ্দেশ্যে ভারত সফরে থাকা টিম টাইগার সম্ভবত একটু ভিন্ন কিছু করার প্ল্যান করেছিল।

টাইগার ড্রেসিংরুমের একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল সাইটে ভাইরাল হয়ে গেছে। রুবেল হোসেনসহ অনেক ক্রিকেটারই ভিডিওটি শেয়ার দিচ্ছেন। এতে দেখা যাচ্ছে ড্রেসিংরুমে লম্বা কয়েকটি বেঞ্চের ওপর বসে ক্রিকেটাররা সবাই মিলে প্রেমের গান গাইছে! ক্রিকেট মাঠে প্রেমের গান একটু বেমানান লাগছে? উল্টো যদি প্রশ্ন করা হয়, কেন ক্রিকেটাররা কি প্রেমের গান করতে পারেন না?

‘মাইয়া ও মাইয়া তুই অপরাধী রে…’ শিরোনামের গানটি ইদানিং ইন্টারনেটে জনপ্রিয়তা পেয়েছে। এই গানটিই কোরাস গাইল টাইগাররা। সৌম্য-রাহী আর সাকিব হাত আর বোতল দিয়ে বেঞ্চ বাজাতে লাগলেন। পেসার আবু হায়দার রনি আর সিনিয়র তারকা মাহমুদ উল্লাহ রিয়াদ ব্যাট নিয়ে গিটার বাজানোর ভঙ্গি করতে লাগলেন। রুবেল হোসেন আর লিটন দাস হাতে তালি দিচ্ছিলেন। এছাড়া বাকীরা নেচে-দুলে গান গাইছিলেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সাকিবদের ড্রেসিংরুমে ‘মাইয়া তুই অপরাধী রে…’

আপডেট টাইম : ০৪:১৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ২ জুন ২০১৮