অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

‘খালেদার চিকিৎসা নিয়ে বিভ্রান্ত সৃষ্টি করবেন না’

ডেস্ক: খালেদা জিয়ার চিকিৎসা সেবা নিয়ে বিভ্রান্ত সৃষ্টি না করতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য আমরা সতর্ক ও সজাগ আছি। তার চিকিৎসার জন্য সরকার সব ব্যবস্থা নিচ্ছে। বিএনপি নেতারা খালেদা জিয়ার চিকিৎসা সেবা নিয়ে যা বলছেন তা সঠিক না।

আওয়ামী লীগের এই সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, খালেদা জিয়া একজন সাবেক প্রধানমন্ত্রী। ঈদের দিন তিনি কারাগারে আছেন। এটা আমাদের জন্য অস্বস্তির। আমরা চাই তিনি কারাগার থেকে বের হয়ে আসুক।

তিনি বলেন, খালেদা জিয়াকে তো আমরা কারাগারে পাঠাইনি। কারাগারে পাঠিয়েছে আদালত। তিনি এখন মোটামুটি সুস্থ। কারাগারের ডাক্তাররা তাকে দেখছেন। খালেদা জিয়ার চিকিৎসার জন্য আমরা সব সময় সতর্ক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়ার চিকিৎসা সেবায় কোন ধরনের অবহেলা হোক আমরা তা চাই না। কিন্তু বিএনপি নেতারা চিকিৎসা সেবা নিয়ে ধুম্রজাল সৃষ্টি করছে। এটা ঠিক না। একটা মানুষের চিকিৎসা সেবার জন্য যা প্রয়োজন সব করা হচ্ছে এবং হবে।

‘সিএমএইচে খালেদা জিয়া চিকিৎসা সেবা নিবেন না’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, উনি (খালেদা) সিএমএইচ ও বিএসএমএমইউতে চিকিৎসা সেবা কেন নিবেন না তা আমাদের জানা নেই। সিএমএইচ হলো সর্বোচ্চ সুযোগ-সুবিধাসম্পন্ন হাসপাতাল।

বিএসএমএমইউ হল ডাক্তারদের একটি গবেষণামূলক প্রতিষ্ঠান। কেন যে তিনি সেখানে চিকিৎসা নিতে চান না তা আমার জানা নেই। একজন ডাক্তারের কাছে তো সব রোগীই সমান।

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সিরাজুল হক খান, অতিরিক্ত সচিব বাবলু কুমার সাহা ও কাজী আ খ ম মহিউল ইসলাম প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

‘খালেদার চিকিৎসা নিয়ে বিভ্রান্ত সৃষ্টি করবেন না’

আপডেট টাইম : ০৫:৫৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৮ জুন ২০১৮