পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

দেশের ৮৩ শতাংশ দর্শক এখনো বিটিভি দেখেন: তথ্যমন্ত্রী

ডেস্ক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বেসরকারি টিভি চ্যানেল চালু হওয়ার কারণে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) দর্শক কমেছে এমন চিন্তার কারণ নেই। এখনো দেশের টেলিভিশন দর্শকের ৮৩ শতাংশ বিটিভি দেখেন।

বৃহস্পতিবার জাতীয় সংসদে আবদুল মতিনের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী জানান, এখনো দর্শকদের কাছে বিটিভিই সব থেকে সমাদৃত চ্যানেল। অন্য যে কোনো সময়ের চেয়ে বিটিভি এখন জনমুখী ও দর্শকনন্দিত অনুষ্ঠান সম্প্রচার করে যাচ্ছে। পুরনো অনেক অনুষ্ঠান বাদ দিয়ে সময়োপযোগী অনেক অনুষ্ঠান প্রচার করছে। এতে করে দর্শকদের জনপ্রিয়তা আগের থেকে আরও বেড়েছে।

এ কে এম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, যেহেতু বিটিভি একটি রাষ্ট্রীয় গণমাধ্যম তাই এটি দেশের ১৬ কোটি মানুষের চেতনার কণ্ঠস্বর এবং দায়বদ্ধ। তাই বিটিভি দর্শকদের হালকা বিনোদননির্ভর রুচিকে অনুসরণ করে না। এখানে রুচিশীল অনুষ্ঠান প্রচারে জোর দেয়া হয়।

শূন্য পদ: দিদারুল আলমের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, বাংলাদেশ বেতারে প্রথম শ্রেণির ২৫৬ পদ শূন্য রয়েছে। ২৫৬টি পদের মধ্যে ১০০টি পদের চাহিদাপত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এছাড়া দ্বিতীয় শ্রেণির ৭৭টি পদ, তৃতীয় শ্রেণির ১৩৯টি পদ এবং ৪র্থ শ্রেণির ৭৪টি পদ শূন্য আছে বলে জানান তিনি।

এছাড়া বাংলাদেশ টেলিভিশনে গ্রেড-২ থেকে গ্রেড ২০-এর রাজস্ব খাতভুক্ত স্থায়ী অনুমোদিত পদ সংখ্যা এক হাজার ৬০২টি ও শূন্য পদ ৪৫৭টি। অনুমোদিত স্থায়ী পদ ছাড়াও রাজস্ব খাতভুক্ত অস্থায়ী পদ সংখ্যা ১২১টি। এখানে শূন্য পদ ৬৩টি বলে জানান তথ্যমন্ত্রী।

বজলুল হক হারুনের প্রশ্নের জবাবে হাসানুল হক ইনু জানান, ২০১৬ সালে শিল্পী ও কলাকুশলীদের সম্মানী অনেকাংশে বাড়ানো হয়েছে। সেটি আরও বাড়ানোর পরিকল্পণাও রয়েছে। এছাড়া প্রতিবছর মানসম্মত চলচ্চিত্র ও গুণী শিল্পীদের আজীবন সম্মাননাসহ জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেয়া হচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

দেশের ৮৩ শতাংশ দর্শক এখনো বিটিভি দেখেন: তথ্যমন্ত্রী

আপডেট টাইম : ০৪:৪৫:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ জুন ২০১৮