পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১০৬ অভিযোগ : হজ এজেন্সিতে দুদকের অভিযান

ডেস্ক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযোগ কেন্দ্রে অভিযোগ পেয়ে ওই হজ এজেন্সিতে অভিযান চালিয়েছে সংস্থাটি। এজেন্সির মালিকের কাছ থেকে সমস্যা ও জটিলতা নিরসনের আশ্বাস পেয়ে দলটি ফিরে আসে।

আজ সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করে দুদক।
দুদক সূত্র জানায়, কিছু অসাধু সরকারি কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে একটি হজ এজেন্সির নামে দালাল চক্র কর্তৃক ১১৫ জন হজযাত্রীর কাছ থেকে টাকা আত্মসাৎ করেছে—এ মর্মে দুদকের অভিযোগ কেন্দ্রে (১০৬) অভিযোগ আসে। অভিযোগ পেয়ে দুদকের একটি এনফোর্সমেন্ট টিম রাজধানীর পুরানা পল্টনের মদিনা টাওয়ারে অবস্থিত ‘আল মুজদালিফা অ্যাভিয়েশন’ নামের হজ এজেন্সিতে আকস্মিক অভিযান চালায়। সহকারী পরিচালক মাসুদুর রহমানের নেতৃত্বে পুলিশসহ ৭ সদস্যের একটি দল অভিযানে অংশ নেয়।

অভিযানকালে চারজন হজযাত্রীর কাছ থেকে অভিযোগ ও তথ্য গ্রহণ করে দলটি। এ ছাড়া এজেন্সির ট্রেড লাইসেন্স ও ই-টিআইএনসহ অন্যান্য তথ্য সংগ্রহ করা হয়।

এ অভিযোগের আওতাভুক্ত ১১৫ জন হজযাত্রীর নিবন্ধনের জটিলতা নিরসনের উদ্যোগ নেওয়া হবে মর্মে এজেন্সির কর্মকর্তারা জানান।
এ ছাড়া ওই এলাকায় আরও তিনটি এজেন্সিতে অভিযান চালিয়ে বেশ কিছু অনিয়মের সন্ধান পায় দলটি।

এ অভিযান পরিচালনা প্রসঙ্গে এনফোর্সমেন্ট অভিযানের সমন্বয়কারী দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী জানান, ‘হজযাত্রাকে দুর্নীতিমুক্ত করার লক্ষ্যেই দুদকের এ অভিযান। চলতি বছরে হজ কার্যক্রম যেন দুর্নীতি ও হয়রানিমুক্ত হয়, সে লক্ষ্যে এ অভিযান অব্যাহত রাখা হবে।’

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১০৬ অভিযোগ : হজ এজেন্সিতে দুদকের অভিযান

আপডেট টাইম : ০৩:৪২:২৯ অপরাহ্ন, সোমবার, ২ জুলাই ২০১৮