অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

নারায়ণগঞ্জে শিশু ধর্ষণ ও হত্যা মামলার আসামি গ্রেফতার

ডেস্ক : নারায়ণগঞ্জে শিশু ধর্ষণ ও হত্যা মামলার আসামি সজল মিয়াকে (২০) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১১।

সোমবার দুপুরে র‌্যাব-১১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার বিল্লাল হোসেন জানান,

রবিবার রাতে নরসিংদী জেলার মনোহরদীর পশ্চিম বীরগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সজল ওই এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে।

উল্লেখ্য, গত ২৬ জুন নরসিংদী জেলার মনোহরদী থানার কৃষ্ণপুর ইউনিয়নের বীরগাঁও গ্রামের পঞ্চম শ্রেণির স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। সে দক্ষিণ চরমান্দালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মনোহরদী থানায় মামলা দায়ের করেন।

জিজ্ঞাসাবাদে সজল জানান, তিনি অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেন। এরপর তিনি লেখাপড়া বাদ দিয়ে কৃষিকাজ শুরু করেন। ভিকটিম বিভিন্ন সময় টেলিভিশন দেখার জন্য তার পাড়ার প্রতিবেশী চাচার বাড়িতে যেত। ঘটনার দিন বিকেলে ভিকটিম তাদের বাড়ির পাশ দিয়ে তার নানার বাড়িতে যাওয়ার জন্য বের হয়।

এসময় তিনি জানালা দিয়ে ভিকটিমকে যেতে দেখে তার পিছু নেন এবং বাড়ির অদূরে বাতা ক্ষেতের (বাঁশের সরু লম্বা ফালি) ভেতরে তাকে ধরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এসময় ভিকটিম চিৎকারের চেষ্টা করলে তিনি তাকে গলা টিপে হত্যা করে মরদেহ বাতা ক্ষেতের ভেতর লুকিয়ে রেখে চলে যায়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জে শিশু ধর্ষণ ও হত্যা মামলার আসামি গ্রেফতার

আপডেট টাইম : ০৩:৫০:১৪ অপরাহ্ন, সোমবার, ২ জুলাই ২০১৮