অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

সংস্কার আন্দোলনে ভর করছে : কাদের

ফারুক আহম্মেদ সুজন : বিএনপির সরকার পতনের আন্দোলন সর্বশেষ কোটা সংস্কার আন্দোলনের পিঠে ভর করছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার সকালে মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আসন্ন ঈদে যানজট নিরসনকল্পে করণীয় নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনাসভায় এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘নিজেরা আন্দোলনে ব্যর্থ হয়ে এবার ছাত্র সমাজকে কাজে লাগিয়ে ক্ষমতায় যাওয়ার দিবাস্বপ্ন দেখছে দলটি যা কখনোই পূরণ হবে না।’ তিনি বলেন, দেশের মানুষ এখন আর বিএনপিকে বিশ্বাস করে না, বেগম জিয়ার জেলজীবন আর তাঁর অসুস্থতা নিয়ে বিএনপি যে নোংরা রাজনীতি করছে তা এখন জনগণের কাছে স্পষ্ট।’

যানজট প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘রমজানের ঈদে যানজট ছিল না। আর কুরবানির ঈদেও যানজটের তেমন শঙ্কা নেই। আগামী বছর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট আর থাকবে না। ইতিমধ্যে গজীপুর থেকে এলেঙ্গা পর্যন্ত মহাসড়ক চার লেনে উন্নীত হওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট কমেছে। আর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দ্বিতীয় কাচপুর, মেঘনা এবং মেঘনা-গোমতী সেতু চালু হওয়ার পর যানজট নিরসন হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘মহাসড়কে দুর্ঘটনার সংখ্যা কমেছে। তবে প্রাণহানির সংখ্যা বেড়েছে।’ এ ছাড়া দুর্ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে মিথ্যাচার করা হয় বলে মন্তব্য করেন তিনি। এ বিষয়ে সবাইকে সজাগ থাকার পরামর্শ দেন মন্ত্রী।

সভায় মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সায়লা ফারজানা এবং নারায়ণগঞ্জসহ আশপাশের জেলাগুলোর জেলা প্রশাসক এবং পুলিশ সুপাররা অংশ নেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

সংস্কার আন্দোলনে ভর করছে : কাদের

আপডেট টাইম : ০৬:৫৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুলাই ২০১৮