অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

জনজীবনে কিছুটা স্বস্তি ফিরেছে বৃষ্টিতে

ঢাকা: বর্ষণের মাস হলেও শ্রাবণে তীব্র তাপদাহে জনজীবন যখন ওষ্ঠাগত, তখন রাজধানীকে ভিজিয়ে দিলো এক পশলা বৃষ্টি। আর এই বৃষ্টিই অসহনীয় তাপমাত্রার লাগাম টেনে বুলিয়ে দিলো যেন স্বস্তির পরশ।

শুক্রবার (২০ জুলাই) দুপুর পর্যন্ত কড়া রোদের পর বিকেলের দিকে রাজধানীর শেরেবাংলা নগর, আগারগাঁও, বারিধারা ও উত্তরা এলাকায় বৃষ্টি নামে। মিরপুরের কয়েকটি স্থানেও ঝাপটা দিয়ে যায় হালকা বৃষ্টির পশলা।

ঢাকার বাইরে পঞ্চগড়সহ একাধিক জেলায় বৃষ্টির খবর মিলেছে। ফলে সেসব এলাকায়ও জনজীবনে কিছুটা স্বস্তি ফিরেছে।
শ্রাবণ বৃষ্টিপাতের ভরমৌসুম হলেও গত ক’দিন যেন গ্রীষ্মকে ফিরিয়ে আনছিল। ক’দিনের খরতাপের ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৯ জুলাই) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের সর্বোচ্চ ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় কুড়িগ্রামের রাজারহাটে।

এই তাপদাহ বজায় থাকে শুক্রবারেও। বিকেল পর্যন্ত খবরে, কাঠফাটানো তাপমাত্রা সর্বোচ্চ ছিল নীলফামারীর সৈয়দপুরে। সেখানে বিকেল ৩টা নাগাদ ৩৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যা বিগত ৩ বছরে সৈয়দপুরের সর্বোচ্চ।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেনে, আজকে (বৃহস্পতিবার) ঢাকার বেশ কিছু স্থানে বৃষ্টিপাত হয়েছে। শনিবার ও রোববার (২১ ও ২২ জুলাই) আরও বেশি বৃষ্টিপাত হবে। তখন তাপমাত্রা আরও কমে যাবে। বঙ্গোপসাগরের গভীরে সুস্পষ্ট লঘু চাপ আছে, এটা যতোই উপকূলে আসবে ততোই বৃষ্টিপাত বাড়বে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

জনজীবনে কিছুটা স্বস্তি ফিরেছে বৃষ্টিতে

আপডেট টাইম : ০১:০৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুলাই ২০১৮