পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জে ১৩ জনের দণ্ড

ডেস্ক: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় মাদকবিরোধী অভিযান চালিয়ে সেবন ও মদক বিক্রির সময় দুই নারী, এক তৃতীয় লিঙ্গের (হিজড়া) সহ ১৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে করেছে ভ্রাম্যমাণ আদালত।

এর মধ্যে পাঁচজনকে ১ বছর করে ও সাতজনকে ছয় মাস করে কারাদণ্ডসহ একজনকে দুই হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

শুক্রবার বিকাল ৫টা হতে রাত ৮টা পর্যন্ত ফতুল্লার চাঁদমারী বস্তি এলাকায় ওই অভিযান পরিচালনার নেতৃত্বে দেন র‌্যাব-সদর দপ্তরের প্রধান নির্বাহী কর্মকর্তা ও আইন বিষয়ক কর্মকর্তা মো. গাউছুল আজম। অভিযানে ওই ১৩ জনকে আটক করা হয়।

ওই সময় উপস্থিত ছিলেন র‌্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক জসিম উদ্দিন, সহকারী পরিচালক বাবুল আক্তার, নাজমুল আহসান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ওবায়দুল কবির, উপ-পরিদর্শক রফিকুল ইসলাম।

অভিযানে আটক ময়না খাতুন, দ্বীন ইসলাম, পান্না মিয়া, জরিনা বেগম, মো. রমজান আলী প্রত্যেককে ১ বছর করে কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া আমান, জাম্বু, হারুন আর রশিদ, মনির হোসেন, আজিজ, রাসেল, তৃতীয় লিঙ্গের (হিজড়া) কাজলকে ছয় মাস করে কারাদণ্ড দেয়া হয়।

এছাড়াও মাদক ব্যবসায়ীকে সহযোগিতার অপরাধে মালেককে দুই হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

র‌্যাব সদর দপ্তরের প্রধান নির্বাহী কর্মকর্তা ও আইন বিষয়ক কর্মকর্তা মো. গাউছুল আজম জানান, সারাদেশে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে র্যাব সদর দপ্তরের নির্দেশে নারায়ণগঞ্জের চাঁদমারী বস্তি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

নারায়ণগঞ্জে ১৩ জনের দণ্ড

আপডেট টাইম : ০৬:২৯:১২ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুলাই ২০১৮