অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক

চিকিৎসার নামে ভারতে নিয়ে স্ত্রীকে দিয়ে দেহ ব্যবসা, আটক ৩

কলকাতা:

হৃদরোগের চিকিৎসার নামে নিজের স্ত্রীকে বাংলাদেশ থেকে ভারতে নিয়ে দেহ ব্যবসায় ঠেলে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার ভারতের ঘানশোলী এলাকা থেকে বাংলাদেশি ওই তরুণীকে উদ্ধার করে নবি মুম্বাইয়ের রাবালে পুলিশ থানার অপরাধ দমন শাখার ‘অ্যান্টি-হিউম্যান ট্র্রাফিকিং ইউনিট’ (এএইচটিইউ)।

এই ঘটনায় আটক করা হয়েছে ওই তরুণীর স্বামীসহ তিন ব্যক্তিকে, এর মধ্যে এক নারীও রয়েছে।
পুলিশ সূত্রের খবর, দেড় মাস আগে বাংলাদেশি নাগরিক আরিফ হাসান মন্ডল (২৯) তাঁর ১৯ বছর বয়সী স্ত্রী’র চিকিৎসার জন্য তাকে নিয়ে ভারতে যান। নবি মুম্বাইয়ে পৌঁছনোর পর সুমন রাহীম শেখ (৩০) ও সনি পীযুশ দাশগুপ্ত (৩০) নামে দুই ব্যক্তির সাথে সাক্ষাত হয় আরিফের। সেখানেই নিজের স্ত্রীকে দেহ ব্যবসায় ঠেলে দেওয়ার ব্যাপারে পাকা কথাবার্তা সেরে ফেলেন আরিফ।

পুলিশের অ্যান্টি-হিউম্যান ট্র্রাফিকিং ইউনিট (এএইচটিইউ)-এর সিনিয়র পুলিশ ইন্সপেক্টর আনন্দ চহ্বন জানান ‘নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই ঘানশোলী এলাকার দত্ত নগরের একটি আবাসনে খদ্দের সেজে অভিযান চালানো হয়। এরপর ওই তরুণীর সাথে সাক্ষাতের পরই বাইরে ওঁত পেতে থাকা এক নারী পুলিশ কর্মীর নেতৃত্বাধীন পুলিশ টিম, প্রত্যক্ষদর্শী ও এক নারী সামাজিক কর্মীকে নিয়ে ওই আবাসন থেকে তরুণীকে উদ্ধার করা হয়। আটক করা হয় তিনজনকে। মানব পাচারের অভিযোগে অভিযুক্ত তিনজনের বিরুদ্ধেই এফআইআর দায়ের করা হয়েছে’।

পুলিশ কর্মকর্তা আরও জানান, ‘রাহীম শেখ ও পীযুশ দাশগুপ্ত দুই জনেই পশ্চিমবঙ্গের বাসিন্দা।

তারা মূলত এজেন্টের কাজ করে। নবি মুম্বাইয়ে পৌঁছনোর পরই ওই তরুণীকে রাবালে এলাকায় রাহীম শেখের বাসায় নিয়ে তোলা হয় এবং পীযুশ খদ্দের জোগাড় করতে শুরু করে। প্রতি খদ্দেরের কাছ থেকে ২ হাজার রুপি নিয়ে তার মধ্যে ১ হাজার রুপি ওই তরুণীর স্বামীর হাতে তুলে দেওয়া হতো’।
আনন্দ চহ্বন জানান, ‘যে পাসপোর্ট নিয়ে আরিফ হাসান ভারতে আসেন সেটি গত বছরের ২৫ এপ্রিল ইস্যু করা হয়েছিল এবং পাসপোর্টির বৈধতা শেষ হবে আগামী ২০২২ সালে। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারী থেকে ২৫ আগষ্ট-এই ছয় মাসের ভিসা নিয়ে তিনি এদেশে আসেন। উদ্ধার হওয়া তরুণীর পাসপোর্টটিও বাংলাদেশের’। পুরো ঘটনার সত্যতা যাচাই করে দেখা হচ্ছে বলেও তিনি জানান।

সূএঃ বাংলাদেশ প্রতিদিন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু

চিকিৎসার নামে ভারতে নিয়ে স্ত্রীকে দিয়ে দেহ ব্যবসা, আটক ৩

আপডেট টাইম : ০৮:০৪:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুলাই ২০১৮