পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিখোঁজের পরদিন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার। বাংলার খবর

ডেস্ক : মুন্সীগঞ্জের গজারিয়ায় ফুলদী নদীতে ভাসমান অবস্থায় সাইদুর রহমান (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে উপজেলার ভাটেরচর ব্রিজের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য বিকেলে লাশটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত সাইদুর রহমান বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (বিবিএ) ছাত্র ও চট্রগ্রামের সন্দীপ উপজেলার হালিশহর এলাকার গোলাম মাওলার ছেলে।

গজারিয়া থানার ওসি মো. হারুন অর রশীদ বলেন, লাশ উদ্ধারের পর থেকেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে কে বা কারা এবং কি কারণে তাকে হত্যা করেছে, সেটি এখনও তা জানতে পরেনি পুলিশ।

তিনি জানান, সকালে স্থানীয়রা ভাটেরচর ব্রিজের নিচে যুবকের লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যার পর ঘাতকরা রাতের অন্ধকারে ব্রিজে গাড়ি থামিয়ে নদীতে লাশটি ফেলে পালিয়েছে।

ওসি আরও জানান, লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরির সময় প্যান্টের পকেটে পাওয়া মোবাইল নাম্বারে তার মামা ফিরোজ আলমের সঙ্গে যোগাযোগ করা হয়। এরপরই লাশের পরিচয় মিলে। রোববার বাড়ি থেকে হানিফ পরিবহনের একটি বাসে ঢাকার উদ্দেশ্যে চট্রগ্রাম থেকে রওনা হন সাইদুর রহমান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

নিখোঁজের পরদিন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার। বাংলার খবর

আপডেট টাইম : ০৩:৩২:১৪ অপরাহ্ন, সোমবার, ২৩ জুলাই ২০১৮