পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিআরটিএ’র উত্তরা কার্যালয়ে ‘দুদকের আকস্মিক অভিযান’

ফারুক আহম্মেদ সুজন : বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)-এর উত্তরা কার্যালয়ে আকস্মিক অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন।

দুদক সূত্রে জানা গেছে, উপ-পরিচালক আব্দুল্লাহ আল জাহিদ-এর নেতৃত্বে পুলিশসহ নয় সদস্যের একটি টিম আজ বেলা ১১টা হতে বেলা ৩টা পর্যন্ত অভিযান চালায়।

এর আগে অনুরূপ অভিযোগের প্রেক্ষিতে ১১ জুলাই বিআরটিএ, ইকুরিয়া এবং ১২ জুলাই বিআরটিএ, মিরপুর- এ অভিযান চালায় দুদক।

অভিযানকারী টিম সরেজমিনে দেখতে পায়, যাত্রীদের কাছ হতে বিভিন্ন ফি নেয়ার জন্য উক্ত কার্যালয়ে একটি মাত্র ব্যাংকের (ব্র্যাক ব্যাংক) বুথ রয়েছে, যার ফলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার পর সেবা প্রার্থীদের বিভিন ফি পরিশোধ করতে হচ্ছে।

দুদক টিমের উপস্থিতিতে তাৎক্ষণিক আরও দুজন ব্যাংক কর্মকর্তা সেবা প্রদান করা শুরু করে। দুদক টিম ব্যাংক কর্তৃপক্ষকে গ্রাহক সেবার মান বৃদ্ধির পরামর্শ দেন। টিম আরও দেখতে পায়, নানাবিধ সেবা প্রাপ্তির জন্য উক্ত কার্যালয়ে প্রতিদিন গড়ে ২১৭টি আবেদন জমা হলেও তার বিপরীতে একটি মাত্র বুথ রয়েছে, যা জন ভোগান্তি বাড়াচ্ছে।

উপস্থিত কয়েকজন ভুক্তভোগীর কাছে তাদের সমস্যার কথা জানতে চায় দুদক টিম। একজন সহকারী পরিচালক প্রশিক্ষণে থাকায় সেবা প্রদান বিঘ্নিত হচ্ছে জানতে পেরে দুদক টিম বিআরটিএ কর্তৃপক্ষকে সেবা প্রার্থীদের ভোগান্তি লাঘবে বিকল্প কর্মকর্তা নিয়োগের প্রস্তাব দেন।

দুদকের পক্ষ হতে জনসচেতনতার জন্য উক্ত কার্যালয়ে দুর্নীতিবিরোধী স্টিকার ও লিফলেট বিতরণ করা হয় এবং মাইকিং করে যেকোন দুর্নীতি-হয়রানি তাৎক্ষণিকভাবে দুদক হটলাইন (১০৬)’ এ অভিযোগ জানানোর পরামর্শ দেয়া হয়।

চার ঘণ্টাব্যাপী এ অভিযান প্রসঙ্গে এনফোর্সমেন্ট অভিযানের সমন্বয়কারী দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী জানান, ‘বিআরটিএ’র ব্যবস্থাপনায় যে ত্রুুটি ও অনিয়ম রয়েছে তা দূর করে জনসেবার মান বাড়াতে দুদকের এ অভিযান।’

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

বিআরটিএ’র উত্তরা কার্যালয়ে ‘দুদকের আকস্মিক অভিযান’

আপডেট টাইম : ০৭:৫৭:১৬ অপরাহ্ন, সোমবার, ২৩ জুলাই ২০১৮