অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

‘বিএনপি ক্ষমতায় আসলেই দেশ পিছিয়ে যায়’! বাংলার খবর

ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশকে আর্থসামাজিকভাবে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে চাই। উন্নয়নশীল দেশের কাতার থেকে আমরা উন্নত দেশে পরিণত হবো, তার জন্য এখন থেকেই পরিকল্পনা গ্রহণ করতে হবে। এ বিষয়ে জেলা প্রশাসকদের কাছ থেকে বিভিন্ন ধরনের কর্মপরিকল্পনাসহ পরামর্শ চাই।

আজ মঙ্গলবার তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বলে গেছেন বাঙালি ভিক্ষুকের জাতি না। বাঙালি বীরের জাতি না। তাই ১৯৯৬ সালে ক্ষমতায় এসে আমরা দেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করার দিকে মন দিই। আমরা দেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন রেখে যাই। অথচ বিএনপি ক্ষমতায় এসে দেশকে পিছিয়ে দেয়। তারা ক্ষমতায় আসলেই দেশ পিছিয়ে যায়। কিন্তু সেই অবস্থা থেকে দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পন্ন।

তিনি বলেন, আজকে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে। বাংলাদেশ আরো এগিয়ে যাবে। উন্নয়নের এই ধারাটা যেন অব্যহত থাকে, সেই আহ্বান জানাই।

এর আগে, অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম। দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তিন দিনব্যাপী এ সম্মেলনে ১৮টি অধিবেশনের মাধ্যমে আপনারা মাঠ পর্যায়ের সমস্যা এবং সম্ভাবনার কথা নীতি-নির্ধারণীর পর্যায়ে সরাসরি তুলে ধরার সুযোগ পাবেন।

ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মন্ত্রণালয়ের সচিবসহ ৬৪ জেলায় কর্মরত জেলা প্রশাসক এবং আট বিভাগীয় কমিশনার উপস্থিত ছিলেন। তিন দিনব্যাপী এই সম্মেলন চলবে ২৬ জুলাই পর্যন্ত।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক শায়লা ফারজানা, নওগাঁর জেলা প্রশাসক মিজানুর রহমান, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দিন আহমেদ, রাজশাহী বিভাগীয় কমিশনার আব্দুল হান্নান ও প্রধানমন্ত্রীর মূখ্য সচিব নজিবুর রহমান।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

‘বিএনপি ক্ষমতায় আসলেই দেশ পিছিয়ে যায়’! বাংলার খবর

আপডেট টাইম : ০২:২০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুলাই ২০১৮