অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

ওয়েস্ট ইন্ডিজে তামিমের দুর্দান্ত রেকর্ড

  • ডেস্ক: বছর তিনেক ধরে নিজের দুর্দান্ত ফর্মটা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি সিরিজেও ধরে রেখেছেন তামিম ইকবাল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে করেছেন দুইটি সেঞ্চুরি, অন্য ম্যাচেও খেলেছেন অর্ধশত রানের ইনিংস। আর এই ব্যাটিংয়েই নিজের নামের পাশে বসিয়েছেন আরও একটি রেকর্ড।
  • সিরিজের প্রথম ম্যাচে অপরাজিত ১৩০, দ্বিতীয় ম্যাচে ৫৪ ও শেষ ম্যাচে তামিমের ব্যাট থেকে এসেছে ১০৩ রানের ইনিংস। সব মিলিয়ে ১৪৩.৫০ গড়ে ২৮৭ রান। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এর চেয়ে বেশি রান করার রেকর্ড নেই আর কারো।
  • এই রেকর্ড নিজের করে নেয়ার পথে তামিম ভেঙেছেন দীনেশ রামদিনের করার ২৭৭ রানের রেকর্ড। ২০১৪ সালে বাংলাদেশের বিপক্ষেই তিন ম্যাচের সিরিজে ক্যারিয়ার সর্বোচ্চ ১৬৯ রানসহ সব মিলিয়ে ২৭৭ রান করেছিলেন তৎকালীন অধিনায়ক রামদিন। তার রেকর্ডই এখন নিজের করে নিলেন তামিম।

    এছাড়া এনিয়ে দ্বিতীয়বারের মতো তিন ম্যাচের সিরিজে দুটি শতক হাঁকালেন তামিম। এর আগে পাকিস্তানের বিপক্ষে ২০১৫ সালের হোম সিরিজেও ২টি সেঞ্চুরি এসেছিল দেশসেরা ওপেনারের ব্যাট থেকে। এই কৃতিত্ব দেখানো বিশ্বের তৃতীয় ব্যাটসম্যান তামিম।

    এর আগে দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা ও এবি ডি ভিলিয়ার্স দুটি তিন ম্যাচের সিরিজে জোড়া সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

ওয়েস্ট ইন্ডিজে তামিমের দুর্দান্ত রেকর্ড

আপডেট টাইম : ০৩:০৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুলাই ২০১৮