অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

মহাসড়কের ওপর কোরবানির পশুরহাট না বসানোর নির্দেশ

বাংলার খবর২৪.কম index_52573: মহাসড়কের ওপর যাতে কোরবানির পশুর হাট না বসে সেজন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘আমরা এ ব্যাপারে খোঁজ-খবর নিচ্ছি। আশা করি বিগত ঈদুল ফিতরের মতো এবারের ঈদেও ঘরমুখো মানুষদের যাতায়াত নির্বিঘ্ন হবে।’

মঙ্গলবার বিকেলে মহাসড়কের বেহালদশা পরিদর্শন করতে গিয়ে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যোগাযোগমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কয়েকদিনের ভারী বর্ষণের কারণে দেশের মহাসড়কগুলোর যে বেহাল অবস্থা হয়েছে সেজন্য আমি দুঃখিত। আগামী ঈদুল আযহা ও দুর্গা পূঁজাকে সামনে রেখে মহাসড়কগুলো সংস্কারের যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বেহাল সড়ক নিয়ে দুশ্চিন্তা হয় এমন মন্তব্য করে মন্ত্রীর আরো বলেন, ‘যখন রাস্তা খারাপের সংবাদ আসে তখন চিন্তায় রাতে ঘুমাতে পারি না। ঈদ এবং দুর্গা পূঁজায় ঘরমুখো মানুষ যাতে নির্বিঘ্নে ফিরতে পারে সেজন্য আমরা মাঠে নেমেছি। আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। রাস্তা সচল করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি।’

মন্ত্রী আরো বলেন, জয়দেবপুর-টাঙ্গাইল মহাসড়ক চার লেনে উন্নীতকরনের কাজ আগামী বছরের জুন মাসের মধ্যেই শুরু হবে। আর এই মহাসড়কের দুইপাশে অসৎ উদ্দ্যেশ্যে স্থাপিত স্থাপনাগুলো অপসারণ করা হবে।

এসময় মন্ত্রী আশ্বস্ত করে বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ আগামী মার্চের মধ্যেই শেষ হবে।

মন্ত্রী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর ময়লা আবর্জনার ভাগাড় অপসারণে সিটি মেয়রকে অনুরোধ করেন এবং তেলিপাড়া এলাকায় সড়কে অবৈধ ট্রাক স্ট্যান্ড অপসারণে হাইওয়ে পুলিশকে নির্দেশ দেন।

এসময় মন্ত্রীর সঙ্গে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চার লেনে উন্নীতকরন প্রকল্পের পরিচালক কর্নেল যোবায়ের সালেহীন, লে. কর্নেল আনোয়ার হোসেন ছাড়াও সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

মহাসড়কের ওপর কোরবানির পশুরহাট না বসানোর নির্দেশ

আপডেট টাইম : ০১:২৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০১৪