পূর্বাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo শহিদ ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সম্পাদক, খন্দকার আলমগীর কোষাধ্যক্ষ পুনঃনির্বাচিত Logo আজ লালমনিরহাট হানাদারমুক্ত দিবস,বুড়িমারীতে ছিল ৬ নম্বর সেক্টরের সদরদপ্তর Logo ডিসি অফিসের নিয়োগ বাতিলের দাবিতে হরিজন সম্প্রদয়ের মানববন্ধন Logo পাটগ্রামে জব্দকৃত সার বিক্রি অনিয়মের অভিযোগ:কর্মকর্তাদের ভূমিকা নিয়ে সমালোচনার ঝড় Logo বিএনপি’র হাইকমান্ডকে বাউফলে ধানের শীষের প্রতীক বরাদ্দের পুনর্বিবেচনার আহ্বান Logo ফেব্রুয়ারির নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে: রুহুল কবির রিজভী Logo লালমনিরহাট-৩ আসনে জামায়াতের প্রার্থী আবু তাহেরের নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত Logo পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তরুনের মরদেহ ফেরত Logo পশ্চিমগাঁও মাদ্রাসা-ই ইসলামিয়া জামিউল উলূম এর তিন দিনব্যাপী ওয়াজ মাহফিল ১ম দিন অনুষ্ঠিত Logo পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

‘শিক্ষার্থীদের ওপর ভর করছে বিএনপি’

ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলন করার মতো শক্তি, সাহস ও সক্ষমতা না থাকার জন্যই তারা কোটা আন্দোলনকারী ও ছাত্রদের আন্দোলনের ওপর ভর করছে।

তিনি বলেন, ‘তাদের (বিএনপি) এখন আর কোনো উপায় নেই। তাই তারা এখন কোটা আন্দোলনের ওপর ভর করবে, ছাত্রদের আন্দোলনের ওপর ভর করবে। নিজেদের কিছু করার মতো শক্তি, সাহস ও সক্ষমতা তাদের নেই।’

ওবায়দুল কাদের আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ের নিজ কক্ষে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের তীব্রতা কমে এসেছে। বিআরটিসির গাড়ি রাস্তায় চলছে। এরপরও রাস্তায় গাড়ি কম। পরিবহন মালিক ও নেতাদের সঙ্গে কথা হয়েছে। গাড়ির ক্ষয়-ক্ষতির আশঙ্কায় তাঁরা গাড়ি বের করছেন না। এ প্রসঙ্গে তিনি বলেন, এতে সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে। মানুষের যাতে ভোগান্তি না হয়, সে ব্যাপারে মালিক-শ্রমিকদের সঙ্গে কথা হয়েছে।

শিক্ষার্থীদের দাবি সম্পর্কে জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, তাদের সব দাবি প্রস্তাবিত সড়ক পরিবহন আইনে রয়েছে। এ আইন হলে সড়ক দুর্ঘটনা ও যানজটের হাত থেকে রেহাই পাওয়া যাবে। এ আইনে পথচারীদের জন্যও বিধান থাকবে। তিনি বলেন, ‘আমি আশা করি, আইনটি জনস্বার্থে ক্যাবিনেটে অনুমোদিত হবে এবং তারপর তা সংসদেও পাস হবে।’

আইনটির বাস্তবায়ন সম্পর্কে জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, প্রয়োগের জন্যই আইনটি প্রণয়ন করা হচ্ছে। প্রয়োগ না হলে আইন করে লাভ নেই। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, আইন হলে বাস্তবায়ন করার লিগ্যাল বাইন্ডিং থাকে। আইনের দরকার রয়েছে। আইন সমস্যা সমাধানে শক্তি জোগায়।

ভারতীয় হাইকমিশনারের সঙ্গে আলোচনা সম্পর্কে সেতুমন্ত্রী বলেন, ‘বৈঠকে আমাদের কিছু বিষয়ে আলোচনা হয়েছে। আমরা মাঝেমধ্যে আলোচনায় বসি। কারণ ‘ইন্ডিয়ান লাইন অব ক্রেডিটের’ আওতায় অনেকগুলো রোড প্রজেক্ট রয়েছে।’ তিনি বলেন, ‘আমরা এলওসির আওতায় কুমিল্লার ময়নামতি থেকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও আখাউড়া এবং ভারতের আগরতলা পর্যন্ত ফোর লেন প্রকল্পের গ্রাউন্ড ব্রেকিং শুরু করতে যাচ্ছি। ২৯ আগস্ট থেকে এ প্রকল্পের কাজ শুরু হবে। এ নিয়ে আমরা কথা বলেছি।’

সেতুমন্ত্রী বলেন, ‘ভারতীয় হাইকমিশনার সে দেশে আগামী ৭ ও ৮ সেপ্টেম্বর অনুষ্ঠেয় গ্লোবাল সামিটের একটি চিঠি আমাকে দিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওই সামিটের উদ্বোধন করবেন। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ভারতের আসাম রাজ্যে নাগরিকত্ব নিয়ে সৃষ্ট পরিস্থিতি সম্পর্কে হাইকমিশনার বলেছেন যে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। কাউকে এই মুহূর্তে ‘ডিপোর্ট’ করা হবে না।-বাসস

Tag :
জনপ্রিয় সংবাদ

শহিদ ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সম্পাদক, খন্দকার আলমগীর কোষাধ্যক্ষ পুনঃনির্বাচিত

‘শিক্ষার্থীদের ওপর ভর করছে বিএনপি’

আপডেট টাইম : ০৩:৫৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অগাস্ট ২০১৮