পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝিগাতলায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ-টিয়ারসেল

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর জিগাতলায় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠিসোঠা নিয়ে হামলা হয়েছে।

দুপুর ১টার দিকে শনিবার বেলা ২টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গেটের সামনে শিক্ষার্থীদের ওপর হামলা করে স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে বলে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। তাদের স্থানীয় কয়েকটি ক্লিনিকে নেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ২টার দিকে বিজিবি গেটের সামনে শত শত শিক্ষার্থীর একটি অংশের ওপর হঠাৎ করে হেলমেট পরা লাঠি হাতে ২৫-৩০ জনের এক দল যুবক হামলা চালায়। হামলার পর যান চলাচল নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ওই এলাকা ছেড়ে ধানমন্ডির কয়েকটি সড়ক অবরোধ করে।

এ বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মো. রেজওয়ানুল হক চৌধুরী শোভন এর সাথে মুঠোফোনে জানতে চাওয়া হলে তিনি পিএনএস’কে জানান, আন্দোলনকারী ছাত্রদের সাথে আমরা একাত্মতা ঘোষণা করেছি, এবং আমাদের আপার নির্দেশ অনুযায়ী আমরা তাদের পাসে দাঁড়িয়েছি। তাদের সব দাবী মেনে নেওয়া হয়েছে কিন্তু তা বাস্তবায়ন করতে সরকারকে একটু সময় দেওয়া লাগবে।

রাজধানীর যেসব জায়গায় শিক্ষার্থীদের উপর হামলা হচ্ছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি পিএনএস’কে আরও জানান, যে বিক্ষিপ্ত হামলা হচ্ছে এর সাথে বাংলাদেশ ছাত্রলীগের কোন যোগসাজশ নেই, বরং বাইরের ইন্ধন থেকে এইরকম হামলা চালানো হচ্ছে বলে আমরা আসঙ্কা করছি’।

এসময় শিক্ষার্থীদের ওপর ফের হামলা হয়। হামলার সময় কয়েক রাউন্ড গুলির শব্দও শোনা গেছে বলে জানিয়েছে শিক্ষার্থীরা। ঘটনাস্থলে পুলিশ নীরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ আন্দোলনকারীদের।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ঝিগাতলায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ-টিয়ারসেল

আপডেট টাইম : ০১:২২:১৬ অপরাহ্ন, শনিবার, ৪ অগাস্ট ২০১৮