অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা Logo পাটগ্রামে রংপুর ও পাটগ্রাম সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ Logo নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিআরটিএ’র রোড শো Logo ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ Logo মাদরাসাশিক্ষক গ্রেফতার: ছাত্রীকে অজ্ঞান করিয়ে একাধিকবার ধর্ষণ, খাওয়াতো হতো জন্মনিয়ন্ত্রক Logo স্পষ্ট হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়ের লক্ষণ, প্রভাব পড়বে বাংলাদেশেও Logo সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি Logo মোহাম্মদপুরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে সুইচ গিয়ারসহ যুবক গ্রেপ্তার Logo এনসিপির শীর্ষ পদ পেয়েছেন ছাগল চোর, নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতরা: রাশেদ খান Logo বরিশালে দোয়ারিকা-সিকাপুর সেতুর টোল লোপাট কোটি টাকার রাজস্ব আত্মসাৎ !

সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত বিআরটিএ অফিস খোলা

ফারুক আহম্মেদ সুজন : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এখন থেকে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) অফিস শুক্রবার ছাড়া সপ্তাহের ছয়দিন খোলা থাকবে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সারাদেশে বিআরটিএ এর সব অফিস খোলা থাকবে।

সোমবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, লাইসেন্স করা, লাইসেন্স নবায়ন, ফিটনেস সার্টিফিকেট ও ড্রাইভিং লাইসেন্সসহ জরুরি সেবাদানের সব কার্যক্রম এই সময় চলবে। সম্প্রতি ফিনটেস সার্টিফিকেটসহ জরুরি কার্যক্রমে বিআরটিএ অফিসে ভিড় বেড়েছে। এ কারণে বাস্তবতার নিরিখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সময় নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচি এই মুহূর্তে নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে ছাত্র-ছাত্রীরা তাদের যুক্তিসঙ্গত আন্দোলনের পর ঘরে ফিরতে শুরু করেছে। ইতোমধ্যে বেশির ভাগ শিক্ষার্থীই ঘরে ফিরে গেছে। এজন্য শিক্ষক-অভিভাবকদের ধন্যবাদও জানিয়েছেন ওবায়দুল কাদের।

সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতাদের মধ্যে ড. আবদুর রাজ্জাক, ডা. দীপু মনি, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, এ কে এম এনামুল হক শামীম, অসীম কুমার উকিল, সুজিত রায় নন্দী, ড. আবদুস সোবহান গোলাপ, দেলোয়ার হোসেন, প্রকৌশলী আবদুস সবুর, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, এস এম কামাল হোসেন, ইকবাল হোসেন অপু, আনোয়ার হোসেন, মারুফা আক্তার পপি প্রমুখ উপিস্থত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা

সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত বিআরটিএ অফিস খোলা

আপডেট টাইম : ০৩:২১:৩৯ অপরাহ্ন, সোমবার, ৬ অগাস্ট ২০১৮