অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ড পৃথিবীর নৃশংসতম হত্যাকাণ্ড’

ডেস্ক: জাতির জনক বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড পৃথিবীর অন্যতম নৃশংসতম হত্যাকাণ্ড বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, পৃথিবীতে জুলিয়াস সিজার থেকে শুরু করে যত রাজনৈতিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তার মধ্যে সব থেকে নৃশংসতম এবং বর্বরতা পৈচাশিক হত্যাকাণ্ড পঁচাত্তরের পনেরই আগস্টের এই হত্যাকাণ্ড। অন্যান্য রাজনৈতিক হত্যাকাণ্ডে অবলা নারী ছিল না, অবুঝ শিশু ছিল না, অন্তঃসত্ত্বা নারী ছিল না। কিন্তু এখানে ছিল’।

তিনি বলেন, ‘আজ বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনেই সীমিত থাকলে চলবে না। আমরা আজ বঙ্গবন্ধুর সততা, বঙ্গবন্ধুর সাহসের দৃষ্টান্ত যদি অনুসরণ করি তাহলেই বঙ্গবন্ধুর প্রতি যথাযথ শ্রদ্ধা নিবেদন করা হবে’।

এসময় তিনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বর্তমান সময়ে বাঙালির মুক্তির সংগ্রামের আপসহীন কাণ্ডারী বলেও মন্তব্য করেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আজকের এই দিনে আমাদের শপথ হবে শেখ হাসিনার নেতৃত্বে যে কোনো অপশক্তি, বিশেষ করে সাম্প্রদায়িক অপশক্তিকে আমরা জনগণকে সঙ্গে নিয়ে পরাজিত করব, প্রতিহত করব’।

তিনি বলেন, ‘আমরা শঙ্কার মধ্যেই এগিয়ে যাই। মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে আমরা জীবনের জয়গান গাই, ধ্বংসস্তুপের উপর দাঁড়িয়ে আমরা সৃষ্টির পতাকা উড়াই-এটাই আওয়ামী লীগের ইতিহাস’।

খালেদা জিয়ার মুক্তি না হলে বিএনপি নির্বাচনে আসবে না- বিএনপি নেতাদের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় কাদের বলেন, ‘লিগ্যাল ব্যাটেলে যান। এখানে আওয়ামী লীগের কোনো বিষয় নেই, সরকারের কোনো বিষয় নেই। এটা আইনি প্রক্রিয়া’।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ড পৃথিবীর নৃশংসতম হত্যাকাণ্ড’

আপডেট টাইম : ০৬:৩৩:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অগাস্ট ২০১৮