পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত Logo লালমনিরহাটে মাদক সেবনকালে আটক ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা Logo এনসিপির জন্মদিনে সেতুমন্ত্রীর উপস্থিতি, নাহিদ ইসলামের উচ্ছ্বাস Logo পাটগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ওয়ালটন প্লাজার ম্যানেজারের Logo এলজিইডির দুর্নীতির বরপুত্র অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজহারুল ইসলাম সমাচার -০১

রাজশাহীতে যাত্রীবাহী বাস দোকানে, নিহত ৩

ডেস্ক : রাজশাহী মহানগরীর নওদাপাড়া বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস দোকানের ভেতরে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই দুইজন এবং হাসপাতালে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৪ জন। বুধবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর উত্তেজিত জনতা ও স্থানীয় হামিদপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

নিহতদের মধ্যে একজন স্কুলছাত্রী আছে। তার নাম আনিকা (১২)। সে নগরীর নওদাপাড়ার ভাড়ালিপাড়া এলাকার রুস্তমের মেয়ে এবং শাহ মখদুম স্কুলের ছাত্রী। গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। ঘটনাস্থলে নিহত অপর দুইজন হলেন শাহ মখদুম থানার মোড় এলাকার ইসলামের ছেলে ইসমাইল হোসেন পিংকু (২৪) ও মোহাম্মদ আলীর ছেলে সবুজ ইসলাম (৩২)। তারা দুজন ডিসের লাইনের কাজ করতেন।

শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় মিতু নামের অপর এক স্কুলছাত্রী আহত হয়েছে। আহতদের সবাইকে উদ্ধার করে রাজশাহী মেডিকলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নগরীর শাহ মখদুম থানার ওসি জিল্লুর রহমান জানান, বুধবার বেলা ১১ টার দিকে এ্যারো বেঙ্গল নামের একটি যাত্রীবাহী বাস রাজশাহী থেকে নওগাঁর উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল। পথে নওদাপাড়া এলাকায় এসে পৌঁছালে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেলকে ধাক্কায় দেয়। এরপর লাবিবা লাইব্রেরির মধ্যে ঢুকে পড়ে। ক্ষতিগ্রস্ত হয় জাহাঙ্গীর ট্রেডার্স নামের অপর একটি দোকান। এতে করে স্কুলছাত্রীসহ তিনজন নিহত এবং অন্তত ৪ জন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

ঘটনার পর পুলিশ সেখানে পৌঁছে বাসটি দোকান থেকে উদ্ধার করে নিয়ে আসে। তবে এ ঘটনার পর বাস চালক ও হেলপার পলাতক আছে। ঘটনার পর নওগাঁ-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয় জনতা ও শিক্ষার্থীরা।

Tag :

এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ

রাজশাহীতে যাত্রীবাহী বাস দোকানে, নিহত ৩

আপডেট টাইম : ০৯:৫৫:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অগাস্ট ২০১৮