পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নরসিংদীতে পুকুরে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু

ডেস্ক: নরসিংদীর মনোহরদীতে পুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার উত্তর চরমান্দালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। রাতে নিহত শিশুদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলো, চরমান্দালিয়া গ্রামের মিজানুর রহমানের মেয়ে মিলি (৭), সে চরমান্দালিয়া কিন্ডার গার্ডেনের ১ম শ্রেণির ছাত্রী। একই গ্রামের আসাদ মিয়ার তৃতীয় শ্রেণির স্কুল পড়ুয়া মেয়ে রিক্তা (১০) ও শিখা (৮)।

পুলিশ ও নিহতদের পারিবারিক সূত্র জানায়, বিকেল ৩টার দিকে রিক্তা, শিখা ও মিলি বাড়ির অদূরে খেলা করছিল। সন্ধ্যা হয়ে যাওয়ার পরও বাড়ি ফেরেনি। এরপর খোঁজ করেও তাদের পাওয়া যাচ্ছিল না। পরে রাতে নিহতদের বাড়ির পাঁচশ’ গজ দূরে উত্তর চরমান্দালিয়া গ্রামের আবুল কাশেমের পুকুরে মরদেহ ভেসে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে বাড়ির লোকজন ও স্থানীয়রা পুকুর থেকে একে একে তিন শিশুর মরদেহ উদ্ধার করে।

মনোহরদী রামপুর ফাঁড়ির ইনচার্জ এসআই তানবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। নিহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

নরসিংদীতে পুকুরে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট টাইম : ০৯:৪৮:৫১ অপরাহ্ন, শনিবার, ১৮ অগাস্ট ২০১৮