পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ভালোবাসা দিবসে সংগীত প্রেমীদের জন্য চমক আসছে ‘আমার গরুর গাড়ি ২’ Logo লালমনিরহাট-২: ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগ ‘সাজানো’, দাবি জনতার দলের চেয়ারম্যানের। Logo বিএনপির ইশতেহার: কৃষক কার্ড-ঋণ মওকুফ-নিরাপদ খাদ্যের প্রতিশ্রুতি Logo আবারও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ Logo হাদি হত্যার তদন্তে রোববার জাতিসংঘে চিঠি দেবে সরকার Logo ঢাকা ১৭ আসনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের পথসভা, মিছিল ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত Logo বাংলাদেশকে কাঁধে নিয়ে আগামী ১৩ তারিখ নতুন সূর্য উঠবে – ডা. শফিকুর রহমান Logo এ নির্বাচন বেইমানদের ‘লাল কার্ড’ দেখানোর নির্বাচন: ডা. শফিকুর রহমান Logo পাটগ্রাম সীমান্তে ৬ বাংলাদেশিকে ধরে পুলিশে দিল বিএসএফ, নির্যাতনের অভিযোগ Logo বাউফলে রাতে মাইকিং ও শোডাউন: হাতপাখার প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন

বেশি মাংস খেলে হাড়ের ক্ষতি

ডেস্ক : সবে তো কোরবানি হয়ে গেলো। ঘরে ঘরে ফ্রিজ ভর্তি মাংস। ধুমছে চলছে খাওয়া। কিন্তু জানেন কি বেশি মাংস খেয়ে শরীরের স্তম্ভগুলোর কী ক্ষতি করছেন?

আমাদের শরীরের কাঠামো তৈরি হয় হাড়ের মাধ্যমে। আমাদের কঙ্কাল আসলে আমাদের শরীরের কাঠামো। এই কঙ্কাল আমাদের দেহকে সঠিক আকারে এবং সঠিকভাবে চলাচলে সহায়তা করে থাকে। কিন্তু হাড়ের যত্নের বিষয়ে বেশির ভাগ মানুষই খুব উদাসীন বা তেমনভাবে কিছু জানে না। ফলে আমাদের অজ্ঞতা এবং অবহেলার জেরে আমরা এমন কিছু কাজ করি যা হাড়ের জন্য মারাত্মক ক্ষতিকর।

হাড়ের রোগগুলোর মধ্যে অস্টিওপোরোসিস বর্তমানে সব থেকে বেশি নজরে পড়ে। এই রোগটির কারণে হাড়ের মজবুত গঠন ক্ষয়ে যেতে থাকে। তবে কিছু খাবার রয়েছে যেগুলো হাড়ের অকাল ক্ষয়ের জন্য বিশেষভাবে দায়ী। কিন্তু আমরা অনেকেই নিজেদের অজান্তে এই সব খাবার খেয়ে চলেছি প্রতিদিন।

আসুন জেনে নেয়া যাক তেমন কয়েকটি খাবার বা খাদ্য উপাদানের কথা যেগুলো আমাদের হাড়ের জন্য মারাত্মক ক্ষতিকর।

অতিরিক্ত মাংস খাওয়া: মাংস হচ্ছে প্রাণীজ প্রোটিন। অতিরিক্ত মাংস মানেই অতিরিক্ত প্রোটিন। এই প্রোটিন শরীরে অতিরিক্ত অ্যাসিড তৈরি করে, যাকে নিস্ক্রিয় করতে ক্যালসিয়াম কাজ করে থাকে। যার ফলে হাড়ে ক্যালসিয়াম কম পৌঁছে। এতে হাড়ের ক্ষতি হয়।

অতিরিক্ত লবণাক্ত খাবার: লবণ অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড দেহ থেকে ক্যালসিয়াম বের করে দিয়ে হাড়কে দুর্বল করে দেয়। চিপস, বিভিন্ন ফাস্ট ফুড, কাঁচা খাবারে বা সালাদে মেশানো লবণ হাড়ের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ছাড়াও খাওয়ার সময় খাবারের পাতে বাড়তি লবণ খাওয়াও হাড়ের জন্য বেশ ক্ষতিকর।

সফট ড্রিংকস বা নরম পানীয়: ছেলে-বুড়ো সকলেরই পছন্দের পানীয় সফট ড্রিংকস প্রতিনিয়ত হাড় ক্ষয় করে চলেছে। এ সব নরম পানীয়তে রয়েছে ফসফরিক অ্যাসিড যা প্রস্রাবের মাধ্যমে দেহের ক্যালসিয়াম শরীর থেকে বের করে দেয়। যার ফলে অস্থি ক্ষয়ে যেতে থাকে।

ক্যাফেইন: চা ও কফির ক্যাফেইনও হাড়ের ক্ষয়ের জন্য দায়ী। চা বা কফি যদি নিয়ম মেনে মাত্রা রেখে পান করেন, তাহলে তা খুব একটা ক্ষতিকর কিছু নয়। দিনে দু’ কাপের বেশি চা-কফি পান করা একেবারেই উচিত নয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভালোবাসা দিবসে সংগীত প্রেমীদের জন্য চমক আসছে ‘আমার গরুর গাড়ি ২’

বেশি মাংস খেলে হাড়ের ক্ষতি

আপডেট টাইম : ০৩:৩২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অগাস্ট ২০১৮