অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত Logo লালমনিরহাটে মাদক সেবনকালে আটক ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা Logo এনসিপির জন্মদিনে সেতুমন্ত্রীর উপস্থিতি, নাহিদ ইসলামের উচ্ছ্বাস Logo পাটগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ওয়ালটন প্লাজার ম্যানেজারের Logo এলজিইডির দুর্নীতির বরপুত্র অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজহারুল ইসলাম সমাচার -০১

সড়কে শৃঙ্খলা ফেরাতে ২০ সিদ্ধান্ত

ফারুক আহম্মেদ সুজন : সড়কে শৃঙ্খলা ফেরাতে অন্তত ২০টি সিদ্ধান্ত নিয়েছে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদ। আজ সোমবার ঢাকায় সচিবালয়ে পরিষদটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বলা হয়, জাতীয় সড়কে জিরো গতির গাড়ি চলতে দেওয়া হবে না। সড়ক ও মহাসড়কে ইজিবাইক, লেগুনা, নছিমন-করিমন জাতীয় ছোট যানগুলো কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। আর ঢাকায় আধুনিক গণপরিবহন ব্যবস্থা চালুর বিষয়ে প্রয়াত মেয়র আনিসুল হক যে উদ্যোগ নিয়েছিলেন, সেটা বাস্তবায়নের জন্য এখন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র সাঈদ খোকনকে দায়িত্ব দেওয়া হয়েছে। সড়কের শৃঙ্খলা ফেরাতে এ রকম অন্তত ২০টি সিদ্ধান্ত নিয়েছে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদ। এর মধ্যে অবশ্য বেশ কিছু সিদ্ধান্ত আগেই ছিল। সেগুলোই এখন কঠোরভাবে বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে।

সভা শেষে এসব তথ্য জানান সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের সভাপতি এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সভায় পরিষদের সদস্য নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান, ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারীসহ পরিষদের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :

এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ

সড়কে শৃঙ্খলা ফেরাতে ২০ সিদ্ধান্ত

আপডেট টাইম : ০২:৩৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৭ অগাস্ট ২০১৮