অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

‘দেশে স্থায়ী শান্তির জন্য দুটো বিয়োগ দরকার’

ডেস্ক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য দুটো বিয়োগ দরকার। রাজাকার এবং রাজাকারের পৃষ্ঠপোষক খালেদা-বিএনপিকে বাদ দিতে হবে। আগামী নির্বাচনে খালেদা ও রাজাকারের চূড়ান্ত বিদায় হবে।

শোকাবহ আগস্ট স্মরণে আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বেইলি রোডে পিআইবি নিজেদের সেমিনার কক্ষে বঙ্গবন্ধু ও গণমাধ্যম শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে। সেখানে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার চক্রান্ত ধারাবাহিকভাবে আছে। বঙ্গবন্ধু হত্যার পর থেকে এ অপরাজনীতি শুরু হয়েছে। জঙ্গি-রাজাকারের আসল মা খালেদাকে বাদ দিয়ে অপরাজনীতি বন্ধ করতে হবে।

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, বঙ্গবন্ধু ইতিহাসের সৃষ্টি, আবার তিনি নিজেও ইতিহাস সৃষ্টি করেছেন।

বঙ্গবন্ধু গবেষক ইতালির নাগরিক আন্না কোক্কিয়ারেল্লা বলেন, বঙ্গবন্ধু আওয়ামী লীগের সম্পত্তি নন, তিনি শুধু এ দেশের সব মানুষেরও নন, তিনি বিশ্ব মানবতার।

সভায় বঙ্গবন্ধুকে নিয়ে প্রবন্ধ পাঠ করেন জ্যেষ্ঠ সাংবাদিক স্বদেশ রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর।

অনুষ্ঠানে বক্তব্য দেন তথ্য সচিব আবদুল মালেক, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য, সাধারণ সম্পাদক সোহেল হায়দার, দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

‘দেশে স্থায়ী শান্তির জন্য দুটো বিয়োগ দরকার’

আপডেট টাইম : ০৩:৫৪:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অগাস্ট ২০১৮