পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

‘সরকারের সব ষড়যন্ত্র বঙ্গোপসাগরে ভেসে যাবে’

ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘এমন আন্দোলন হবে যাতে সরকারের সব ষড়যন্ত্র বঙ্গোপসাগরে ভেসে যাবে।’

আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্টের শহীদ শফিউর রহমান মিলনায়তনে বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

মোশাররফ বলেন, ‘আরপিও সংশোধনে কমিশনের লোকজনই একমত নয়, আওয়ামী লীগ ছাড়া কেউ ইভিএম ব্যবহারের পক্ষে ছিল না। তারপরও কমিশন এটা ব্যবহারের উদ্যোগ নিয়েছে। আমরা এর নিন্দা জানাই।’

তিনি বলেন, ‘একজন নির্বাচন কমিশনার ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছেন। কিন্তু তারপরও কমিশন ইভিএম ব্যবহারের জন্য আরপিও সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে। অথচ প্রধান নির্বাচন কমিশনার রাজনৈতিক দল না চাইলে ইভিএম ব্যবহার করা হবে না বলে জানিয়েছিলেন। সরকারের চাপ এবং কতটা বশংবদ হলে তারা নিজেরা নিজেদের কথাও রাখতে পারছে না।’

নিরপেক্ষ সরকার, নির্বাচনের আগে সংসদ ভেঙে দেয়া, সেনা মোতায়েনসহ নির্বাচনে অংশ নেয়ার শর্তের কথা তুলে ধরে মোশাররফ বলেন, ‘আর পাতানো নির্বাচন হবে না। দেশের জনগণ তা হতে দেবে না। বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখেও কোনো নির্বাচন হবে না।’

সরকারের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘যদি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে চান তাহলে আমাদের দাবি মেনে নিয়ে নির্বাচনের ব্যবস্থা করুন। অন্যথায় এমন আন্দোলন হবে যাতে সরকারের সব ষড়যন্ত্র বঙ্গোপসাগরে ভেসে যাবে।’

গুম দিবসের প্রসঙ্গে তিনি বলেন, ‘আজ আন্তর্জাতিক গুম দিবস। সরকারের এটা পালন করার কথা। কিন্তু তাদের সেই মুখ নেই। কারণ তারা দীর্ঘদিন রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গুম করছে।’

গুমের শিকার নেতাকর্মীদের স্বজনদের উদ্দেশে তিনি বলেন, ‘আর বেশিদিন কাঁদতে হবে না। যারা এসবের সঙ্গে জড়িত দেশের মানুষ তাদের আর চায় না।’

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক ছাত্র নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর সঞ্চালনায় ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ঢাকা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল, মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, ডা. সায়ান্ত সাখাওয়াত প্রমুখ বক্তব্য রাখেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

‘সরকারের সব ষড়যন্ত্র বঙ্গোপসাগরে ভেসে যাবে’

আপডেট টাইম : ০৪:০৫:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অগাস্ট ২০১৮