পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাটুরিয়া-দৌলতদিয়ায় লঞ্চ চলাচল বন্ধ

ডেস্ক: বৈরি আবহাওয়ার কারণে বৃহস্পতিবার বিকেল থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। ব্যাহত হচ্ছে ফেরি চলাচল।

বিআইডব্লিউটিএ’র নৌ ট্রাফিকের আরিচা অঞ্চলের সহকারী পরিচালক ফরিদুল ইসলাম জানান, দুপুরের পর থেকে প্রচণ্ড বাতাসের কারণে নদীতে ঢেউয়ের সৃষ্টি হয়। এতে লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। বিকেল ৪টার দিকে আবহাওয়া পরিস্থিতি আরও খারাপ হলে দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। আবহাওয়া অনুকূলে এলেই পুনরায় চলাচল শুরু হবে।

এদিকে বাতাসে নদীতে প্রচণ্ড ঢেউ ও স্রোত বাড়ায় সন্ধ্যার পর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে।

বিআইডব্লিউটিসির এজিএম নাসির উদ্দিন চৌধুরী জানান, স্রোতের কারণে নদী পারাপারে ফেরিগুলোর আগের চেয়ে সময় বেশি লাগছে। এ কারণে ট্রিপ সংখ্যাও কমে গেছে। ফলে দুই প্রান্তেই যানবাহনের চাপ বাড়ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

পাটুরিয়া-দৌলতদিয়ায় লঞ্চ চলাচল বন্ধ

আপডেট টাইম : ০২:১৮:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ সেপ্টেম্বর ২০১৮