অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo রাজধানীতে গ্রেফতার সাবেক এমপি সফুরা বেগম রুমী, নেওয়া হলো লালমনিরহাটে। Logo পাটগ্রাম সীমান্তে- হত্যার ১৯ ঘন্টা পর মরদেহ ফেরত দিলো বিএসএফ Logo পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত, পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ বিএসএফের Logo বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি, দুঃখ প্রকাশ; গরুসহ ফেরত ভারতীয় নাগরিক Logo লালমনিরহাটে হামের আশঙ্কা: সদর হাসপাতালে ভর্তি দুই শিশু Logo বিএসএফ’র গুলিতে বাংলাদেশি কৃষক আহত, আটক ভারতীয় কৃষক বিজিবির হেফাজতে Logo ফুটপাত দখলমুক্ত করতে পাটগ্রামে ইউএনও’র অভিযান Logo পাটগ্রামে মাদ্রাসা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, বাবাকে মারধর , আসামিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo বাল্যবিবাহে ‘জিরো টলারেন্স’ ঘোষণা: অনিয়মে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি ত্রাণমন্ত্রীর Logo পাটগ্রামে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, বাবার উপর হামলা,গ্রেফতার ২

‘নেতাকর্মী গ্রেফতারের কূটকৌশল প্রকট আকার ধারণ করেছে’

ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে গ্রেফতারের মাধ্যমে হেনস্তা করার কূটকৌশল এখন প্রকট আকার ধারণ করেছে।

তিনি বলেন, বর্তমান সরকার জনগণের গণতান্ত্রিক অধিকারগুলোকে পাত্তা না দিয়ে সম্পূর্ণ গায়ের জোরে রাষ্ট্রীয় ক্ষমতা দখলে রাখতে বিরোধী নেতাকর্মীদের ওপর অবর্ণনীয় নির্যাতন নিপীড়ন অব্যাহত রেখেছে। একদিকে দুর্নীতি-দুঃশাসন অন্যদিকে বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে অসত্য মামলা দিয়ে গ্রেফতার করে নির্যাতন-নিপীড়নের মাধ্যমে সারাদেশে এখন ত্রাসের রাজত্ত্ব কায়েম করা হয়েছে।

মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এসব অভিযোগ করেন। নোয়াখালী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হাসান মো. নোমানকে গ্রেফতারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি এ বিবৃতি দেন।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে গ্রেফতার বাণিজ্য এখন নিয়মে পরিণত হয়েছে। বিরোধী নেতাকর্মীদের রাজনৈতিকভাবে পর্যুদস্ত করতেই বানোয়াট মামলা দায়েরের হিড়িকে দেশবাসী আতঙ্কগ্রস্ত। নোয়াখালী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদককে গ্রেফতারের ঘটনা বর্তমান শাসকগোষ্ঠী কর্তৃক চলমান হিংসাশ্রয়ী রাজনীতির আরো একটি উদাহরণ।

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজধানীতে গ্রেফতার সাবেক এমপি সফুরা বেগম রুমী, নেওয়া হলো লালমনিরহাটে।

‘নেতাকর্মী গ্রেফতারের কূটকৌশল প্রকট আকার ধারণ করেছে’

আপডেট টাইম : ০২:১৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অক্টোবর ২০১৮