পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী Logo ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

শার্শায় সাংবাদিক জামাল হত্যা মামলার অন্যতম আসামী ইয়াবাসহ আটক

বেনাপোল প্রতিনিধি : শার্শায় সাংবাদিক জামাল হোসেন হত্যা মামলার অন্যতম আসামী রাজু মল্লিক (৪৮) কে ১০০পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। আটক রাজু উপজেলার কাশিপুর গ্রামের মৃত শমসের মল্লিকের ছেলে।

গোড়পাড়া ফাঁড়ি পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক শেখ লুৎফর রহমান বলেন, মঙ্গলবার ভোরে একটি সুনির্দিষ্ট গোপন সংবাদ আসে কাশিপুর বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ এর মাজার এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে। মাদক বেচাকেনার সংবাদের ভিত্তিতে পুলিশের সঙ্গীয় ফোর্সসহ এ সময় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ার প্রাক্কালে পুলিশ রাজু মল্লিককে আটক করতে সক্ষম হয়। পরে জিজ্ঞাসাবাদে তার শরীরে তল্লাশী চালিয়ে ১০০পিস ইয়াবা জব্দ করা হয়। তিনি আরো জানান, রাজু মল্লিক একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। সে এলাকার বাইরে থেকে সন্ত্রাসী কর্মকান্ড ও মাদক ব্যবসা পরিচালনা করে।

শার্শা থানা অফিসার ইনচার্জ (ওসি) এম মশিয়ার রহমান ১০০পিস ইয়াবাসহ সাংবাদিক জামাল হত্যা মামলার অন্যতম আসামী রাজুকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে শার্শা থানায় একাধিক মামলা আছে।

উল্লেখ্য, ২০১৩ সালের ১৫ জুন রাত ১০টার দিকে সাংবাদিক জামালকে তার বাড়ির সামনে একটি চায়ের দোকানে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেন চোরাকারবারিরা এবং তার দুচোখ তুলে নেয়। এ ঘটনার পরের দিন জামালের বাবা সাতজনকে আসামি করে শার্শা থানায় মামলা দায়ের করেন। রাজু এ মামলার অন্যতম পলাতক আসামি ছিল।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

শার্শায় সাংবাদিক জামাল হত্যা মামলার অন্যতম আসামী ইয়াবাসহ আটক

আপডেট টাইম : ০৭:০৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অক্টোবর ২০১৮