অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

এবার ক্ষমতায় আসতে না পারলে ৫ লাখ লোক মারা যাবে——–শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে হবে। আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আসতে হবে। ক্ষমতায় আসার দরকার দেশকে বাঁচানোর জন্য। এবার ক্ষমতায় আসতে না পারলে দেশের ৫ লাখ লোক মারা যাবে। ওরা আমাদেরকে ঘর থেকে এনে মারবে। ওরা ক্ষমতায় আসতে পারলে দেশকে আফগানিস্থান বানাবে। জঙ্গি তৎপরতা বেড়ে যাবে। দেশকে বাঁচাতে হলে আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।

বৃহস্পতিবার দুপুরে ফতুল্লার ইসদাইর বাংলা ভবনে নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান আরও বলেন, সামনে বড় ধরনের ধাক্কা আসতে পারে। যারা ধাক্কা দিতে চাইবে তারা মরণ কামড় দেয়ার চেষ্টা করবে। তারা মরণ কামড় দেয়ার জন্য সব ধরনের ষড়যন্ত্র করবে। সামনে কঠিন সময় আসছে। আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। লড়াই করতে হবে। এটা অস্ত্রের ও লাঠির লড়াই নয়, দেশ বাঁচানোর লড়াই। দেশের মানুষকে শান্তিতে বসবাস করার জন্য লড়াই করতে হবে।

তিনি বলেন, সব দলের মধ্যেই ভালো মন্দ রয়েছে। আমাদের ভালো মানুষ দরকার। ভালো মানুষরা যদি আমাদের দলে আসতে চায় তাহলে তাদেরকে সাদরে গ্রহণ করা হবে। তবে আসতে চাইলে ১০ অক্টোবরের মধ্যে আসতে হবে। ১১ তারিখের পরে কাউকে নেয়া হবে না। তবে সতর্ক থাকতে হবে। অন্য দলের অনেক ব্যক্তি রয়েছে আমাদের ভেতরে ঢুকে বসে আছে। তারা মনে মনে জিয়া-খালেদার কথা বলে আর ওপরে আমাদের সঙ্গে ফান করে থাকে। ওই সব লোকেরা সঠিক সময়ে আমাদেরকে ছোবল মারবেই। আমার দলের নেতাকর্মীরা না খেয়ে থাকে অথচ বিএনপির কিছু লোক আমাদের সঙ্গে থেকে মাখন খেয়ে যাচ্ছে।

নেতার্মীদের উদ্দেশে শামীম ওসমান বলেন, সামনে কঠিন সময় আসছে। অনেক খেলা হবে, আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আমাদেরকে জানান দিতে হবে আমরা দুর্বল না। এই জন্য আওয়ামী লীগের সাচ্চা নেতাকর্মীদের নিয়ে কাজ করতে চাই। ঘরে ঘরে মিটিং করতে চাই। প্রত্যেকটি এলাকায় কাজ করতে চাই। আপনারা আমাকে এক এক এলাকায় নিয়ে যাবেন। সাধারণ মানুষের সঙ্গে কথা বলার সুযোগ করে দেবেন। আর এই কাজটি ২১ অক্টোবরের মধ্যে সম্পন্ন করতে চাই। এরপর সংসদ বসবে। সেখানে থাকতে হবে। এরপর ২৭ অক্টোবর শানিবার বাংলাদেশকে জাগাতে চাই। এদিন সামজ্জোহা স্টেডিয়ামে দুপুর ৩টায় নারায়ণগঞ্জের ইতিহাসের সর্ববৃহৎ সমাবেশ করতে চাই।

ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি সাইফ উল্লাহ বাদলের সভাপতিত্বে সভায় ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

এবার ক্ষমতায় আসতে না পারলে ৫ লাখ লোক মারা যাবে——–শামীম ওসমান

আপডেট টাইম : ০৪:৫৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অক্টোবর ২০১৮