পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাসা ভাড়া নেয়ার কথা বলে বাড়িওয়ালিকে কুপিয়ে হত্যা

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে বাসা ভাড়া নেয়ার কথা বলে বাড়িতে ঢুকে রিজিয়া আক্তার (৬০) নামে গৃহকর্ত্রীকে কুপিয়ে হত্যা করে পালিয়ে গেছে এক ব্যক্তি। বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি পারিজাত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিজিয়া আক্তার ওই এলাকার মৃত তোতা মিয়ার স্ত্রী।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন জানান, গৃহকর্ত্রী রিজিয়া তার মেয়ে নাজনীন ও জামাইকে নিয়ে ছয় তলা বাড়ির দোতলায় থাকেন। বুধবার দুপুরে নিচতলার একটি ফ্ল্যাট ভাড়া নেয়ার কথা বলে বাসায় আসেন এক ব্যক্তি। ফ্ল্যাট পছন্দ হওয়ায় বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে ওই ব্যক্তি ফ্ল্যাটের অগ্রিম ভাড়া দিতে আসেন। ওই সময় নাজনীন ও তার স্বামী বাড়িতে ছিলেন না। কিছুক্ষণ পর নাজনীন বাসায় এসে দেখেন ঘরের দরজা খোলা এবং মেঝেতে তার মায়ের রক্তাক্ত মরদেহ পড়ে আছে।

নাজনীন জানান, ওই ব্যক্তি বাসার নিচে গেলে তার মা বিষয়টি তাকে মোবাইল ফোনে জানায়। বাসার মেইন কেচি গেইট বন্ধ থাকায় তার মা রিজিয়া আক্তার ওই ব্যক্তিকে তালা খুলে বাসায় যাওয়ার জন্য দোতলা থেকে নিচে চাবি ফেলেন। ওই চাবি দিয়ে গেইট খুলে ওই ব্যক্তি দোতলায় বাসায় গিয়ে তার মাকে খুন করে পালিয়ে গিয়ে থাকতে পারে। তবে বাসা থেকে কোনো মালামাল খোয়া গেছে কি-না তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি নাজনীন।

ওসি এমদাদ হোসেন জানান, পূর্ব শত্রুতার জেরে না মালামাল লুট করতে এসে এ খুনের ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি বাসা ভাড়া নেয়ার কথা বলে ঘরে ঢুকে মালামাল লুট করতে চাইলে রিজিয়া আক্তার বাধা দেয়ায় তাকে কুপিয়ে হত্যা করেছ পালিয়ে গেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

বাসা ভাড়া নেয়ার কথা বলে বাড়িওয়ালিকে কুপিয়ে হত্যা

আপডেট টাইম : ০৫:০৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অক্টোবর ২০১৮