পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

রূপগঞ্জে চালককে হত্যা করে অটোরিকসা ছিনতাই

ডেস্কঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে চালককে হত্যা করে দূর্বৃত্তরা একটি ব্যাটারী চালিত অটোরিকসা ছিনতাই করেছে। শুক্রবার দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়নের ঢাকা বাইপাস সড়কের পাশে পূর্বাচল ৬ নং সেক্টরের মাঝিপাড়া এলাকা থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।

ভোলাব উপ-পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শহিদুল ইসলাম জানান, দুপুরে দাউদপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের পাশে পূর্বাচল ৬ নং সেক্টরের মাঝিপাড়া এলাকার একটি কলাবাগানে এক যুবকের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
লাশ উদ্ধারের খবর পেয়ে লাশটি কায়েতপাড়া ইউনিয়নের কেওঢালা গ্রামের সাফিজউদ্দিনের ছেলে অটোরিকসা চালক সাগর (২১) এর বলে সনাক্ত করেন নিহতের চাচাতো ভাই জহিরুল ইসলাম।

ইন্সপেক্টর আরও জানান, সাগরকে গলা কেটে জবাই করা ছাড়াও তার শরীরের বিভিন্নস্থানে স্ক্রু ড্রাইভার ঢুকিয়ে নির্মম আঘাতে তার মৃত্যু নিশ্চিত করে হত্যাকারীরা। তার অটোরিকসাটি ছিনিয়ে নিতে বাঁধা দেয়ায় হত্যাকারীরা তাকে খুন করে লাশ গুমের জন্য উক্তস্থানে ফেলে রেখে গেছে বলে পুলিশের ধারণা।

নিহতের চাচাতো ভাই জহিরুল ইসলাম জানান, মাতৃহীন নিহত সাগর ভাড়া করা অটোরিকসা চালিয়ে শারীরিক প্রতিবন্ধী পিতা ও ছোটভাই শাকিব এর ভরণপোষণ চালাতো। বৃহস্পতিবার সকালে সে অটোরিকসা নিয়ে বের হবার পর আর বাড়ি ফিরেনি।

রাতে গাড়ির মালিক বাড়ি এসে জানান, গাড়িসহ সাগর নিখোঁজ রয়েছে। পরে লাশ উদ্ধারের খবর শুনে তারা উক্তস্থানে এসে লাশ সনাক্ত করেন।
পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন। এই ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সূএঃ মানবজমিন।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

রূপগঞ্জে চালককে হত্যা করে অটোরিকসা ছিনতাই

আপডেট টাইম : ১২:০৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১২ অক্টোবর ২০১৮