পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo জনতা সমবায় কল্যাণ সমিতির উদ্যোগে বর্ণাঢ্য মিলন মেলা অনুষ্ঠিত Logo ধানের শীষ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন ও সহিংসতার অভিযোগে বাউফলে জামায়াতের সংবাদ সম্মেলন Logo অব্যাহতি পাওয়া বিএনপি নেতা জব্বার মৃধার পাশে দাঁড়ালেন ড.মাসুদ Logo আগামী নির্বাচন সহজ নয়, একটি ভোটও নষ্ট করা যাবে না: সালাম Logo ‘আমি আপনার আপু নই’: সম্বোধন নিয়ে বির্তকে কালীগঞ্জের ইউএনও Logo শীতার্তদের মাঝে লালমনিরহাট জেলা পুলিশের শীতবস্ত্র বিতরণ Logo বুটেক্স ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৪ হাজার ৫০০ শিক্ষার্থী Logo এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী সাইফুল কবিরের ঘুষ বানিজ্য, নামে বেনামে সম্পদের পাহাড় Logo লালমনিরহাটের পাটগ্রামে বিরল প্রজাতির শকুন উদ্ধার Logo হাতীবান্ধায় সীমান্ত সুরক্ষায় বিজিবির নতুন ক্যাম্পের যাত্রা শুরু

ফের ক্ষমতায় এলে বিমানবাহিনীকে আরও আধুনিকায়ন করা হবে: প্রধানমন্ত্রী

ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় বিমানবাহিনী আজ এগিয়ে যাচ্ছে। আধুনিক যুদ্ধবিমান কেনা হয়েছে, যেটা চতুর্থ প্রজন্মের। দক্ষ পাইলট তৈরি করতে প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হয়েছে। আগামীতে আবারও ক্ষমতায় এলে বাংলাদেশ বিমানবাহিনীকে আরও আধুনিকায়ন করা হবে।

বৃহস্পতিবার দুপুরে যশোরে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটিতে বঙ্গবন্ধু কমপ্লেক্স-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বিমানবাহিনী জঙ্গি দমনেও বিশেষ দক্ষ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘হলি আর্টিজানের ঘটনার সময় সিলেট থেকে বিশেষ বাহিনী উড়িয়ে এনে তারা সহযোগিতা করেছে। পার্বত্য দুর্গম এলাকা থেকে শুরু করে সব দুর্যোগে বিমানবাহিনী এগিয়ে আসে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। এরই মধ্যে বাংলাদেশের প্রবৃদ্ধি বেড়েছে। বাংলাদেশকে আমরা আধুনিক প্রযুক্তিসম্পন্ন দেশ হিসেবে এগিয়ে নিয়ে যেতে কাজ করছি।’

পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিমানসেনা প্রশিক্ষণ ইন্সটিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ১০৫ এজেটিইউ এর কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্যসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ দিকে তার আগমনকে ঘিরে যশোর শহরে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি রয়েছে। এ সফরে তার সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্যসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

এবার অবশ্য যশোরে আওয়ামী লীগের কোনো কর্মসূচিতে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে সর্বশেষ ২০১৭ সালের ৩১ ডিসেম্বর যশোরে আসেন তিনি। সে সময় যশোরের ঐতিহাসিক ঈদগাহ ময়দানে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেন। ভাষণের আগে তিনি ভৈরব নদ খনন, কপোতাক্ষ নদীর জলাবদ্ধতা দূরীকরণসহ ২৮টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ঈদগাহ ময়দান থেকেই এসব প্রকল্পের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

Tag :
জনপ্রিয় সংবাদ

জনতা সমবায় কল্যাণ সমিতির উদ্যোগে বর্ণাঢ্য মিলন মেলা অনুষ্ঠিত

ফের ক্ষমতায় এলে বিমানবাহিনীকে আরও আধুনিকায়ন করা হবে: প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৯:০৩:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮