পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

উনারা বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চান: শামীম ওসমান

ডেস্ক : গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনকে উদ্দেশ্য করে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, তিনি স্বাধীনতাবিরোধীদের সঙ্গে ঐক্য করেছেন। উনারা নির্বাচনের জন্য মাঠে নামেন নাই। উনারা বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চান।

শনিবার (২৭ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের ইসদাইর এলাকায় এ কে এম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত এক জনসভায় তিনি এসব কথা বলেন। এসময় স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে বাংলাদেশকে রক্ষার জন্য নারায়ণগঞ্জের আওয়ামীলীগ নেতা-কর্মীদের শপথ করিয়েছেন তিনি।

“জেগেছে নারায়ণগঞ্জ, জেগে ওঠো শেখ হাসিনার বাংলাদেশ” এই শ্লোগান নিয়ে স্বাধীনতা বিরোধী, আগুন সন্ত্রাস ও অশুভ শক্তির বিরুদ্ধে নারায়ণগঞ্জবাসীকে জাগ্রত করতে সংসদ সদস্য শামীম ওসমান এ জনসভার আহবান করেন।

এ সময় তিনি বলেন, আগামী নির্বাচন করার জন্য এই জনসভা ডাকা হয়নি, নির্বাচন বাঞ্চাল করার জন্য স্বাধীনতা বিরোধী শক্তি যে ষড়যন্ত্র শুরু করেছে তাদের মোকাবেলা করার জন্য এই জনসভার আহবান করা হয়েছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের সাহেবের ফতুল্লায় কর্মসূচী ছিল, সেটা হয় নাই। তবে অইদিন ফতুল্লায় চেকপোস্টে সন্ত্রাসীরা পুলিশকে গুলি করে পালিয়ে গেছে। একই ঘটনা ঘটেছে সাভার ও গাজীপুরে মন্ত্রীর প্রোগ্রামের আগের রাতে।

এসব ঘটনার জন্য মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে শামীম ওসমান বলেন, কি চান আপনারা? ওরা ২১ আগষ্টের হামলাকারীদের ক্ষমতায় আনতে চায়।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

উনারা বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চান: শামীম ওসমান

আপডেট টাইম : ০২:৪৪:০৫ অপরাহ্ন, শনিবার, ২৭ অক্টোবর ২০১৮