পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

বিএনপি নতুন বউ পেয়ে, পুরনো বউকে ভুলে গেছে

ডেস্ক: একটা সময় ছিল বিএনপির দুর্দিনে ২০ দলীয় জোট ছিল বিএনপি’র আশা ভরসাস্থল। বিএনপি যেকোনো সমস্যা ও সংকটে ২০ দলীয় জোটের বৈঠক ডাকতো এবং ২০ দলীয় জোটের বৈঠকেই সিদ্ধান্ত গ্রহণ করা হত। ২০০৮ সালের ২০ দলীয় জোট অনেক বেশি কার্যকর হয়ে ওঠে। সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে বিএনপি একের পর এক সিদ্ধান্ত ২০ দলীয় জোটের বাইরেই এককভাবে গ্রহণ করছে এবং এই সিদ্ধান্তগুলো জোটের উপর চাপিয়ে দিচ্ছে।

কয়েক মাস আগে অনুষ্ঠিত সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে জামায়াতের সঙ্গে বিএনপির সমস্যা হয়েছিল। তখন জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছিল, ‘২০ দলকে সিঁড়ি হিসেবে ব্যবহার করছে বিএনপি।’ বর্তমান সময়ে জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেওয়ার সিদ্ধান্ত বিএনপি প্রথমে একক ভাবে গ্রহণ করেছে। তারপর ২০ দলীয় জোটের মিটিংয়ে সেটা জানানো হয়। কিন্তু এখন ২০ দলীয় জোটের নেতাদের ধৈর্যের বাধ ভেঙ্গে গেছে। আজকে ২০ দলের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। ২০ দলের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা এই বৈঠক নিয়ে হতাশ।

জানা যায়, আজকে ২০ দলীয় জোটের বৈঠকে ২০ দলের অনেক শীর্ষ নেতারাই উপস্থিত থাকবেন না। কারণ তাঁরা মনে করছেন যে, বিএনপির এখন ২০ দলের প্রতি আগ্রহ কমে গেছে। ২০ দলের অন্যতম একজন শীর্ষ নেতা কর্নেল অলি আহমেদ ২০ দলীয় জোটকে অকার্যকর করার জন্য বিএনপিকে দায়ী করেন এবং তিনি মনে করেন যে, ‘এটা বিএনপির রাজনৈতিক একটা ভুল সিদ্ধান্ত।’ ২০ দলীয় জোটের অন্য একজন শীর্ষ নেতা বলেছেন, বিএনপি এখন নতুন বউ পেয়েছে, সেই কারণে পুরনো বউয়ের আর খাতির যত্ন করে না।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

বিএনপি নতুন বউ পেয়ে, পুরনো বউকে ভুলে গেছে

আপডেট টাইম : ০৭:০৩:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮