অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

গঠনতন্ত্র নিয়ে কোর্টের আদেশ একেবারেই নজিবিহীন’

ডেস্ক: বুধবার রাতে গুলশানে বিএনপির দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে ২০ দলীয় জোট এবং দলের স্থায়ী কমিটির বৈঠকের পর সাংবাদিকদের কাছে হাই কোর্টের আদেশ নিয়ে প্রতিক্রিয়া জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় ফখরুল বলেন, আমরা বিস্মিত হয়েছি এজন্য যে, একটি রাজনৈতিক দলের গঠনতন্ত্র নিয়ে একটা রিট পিটিশনের বিষয়ে কোর্টের আদেশ একেবারেই নজিবিহীন।

বিএনপির গঠনতন্ত্র সংশোধন নিয়ে হাই কোর্টের আদেশের প্রতিক্রিয়ায় সরকারের বিরুদ্ধে বিচার বিভাগকে প্রভাবিত করার অভিযোগ তুলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নয় মাস আগে আনা বিএনপির গঠনতন্ত্র সংশোধনী চ্যালেঞ্জ করে মোজাম্মেল হোসেন নামে এক ব্যক্তি নির্বাচন কমিশনে একটি আবেদন করেছিলেন। মোজাম্মেলের এক রিট আবেদনে ইসিতে তার আবেদন এক মাসের মধ্যে নিষ্পত্তি করতে বুধবার আদেশ দিয়েছে হাই কোর্ট। ওই আবেদন নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত বিএনপির সংশোধিত গঠনতন্ত্র গ্রহণ না করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে।

হাই কোর্টের এক আদেশের ফলে দুর্নীতিতে দণ্ডিত বিএনপি চেয়াররপারসন খালেদা জিয়া ও তার ছেলে দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দলীয় নেতৃত্বে রাখার পথ কার্যত আটকে গেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

গঠনতন্ত্র নিয়ে কোর্টের আদেশ একেবারেই নজিবিহীন’

আপডেট টাইম : ০৭:০৯:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮