পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

খালেদা জিয়ার জন্য জীবন দেব মান্না

ডেস্ক : জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, খালেদা জিয়ার জন্য লড়াই করবো, তার জন্য জীবন দেবো, তাকে মুক্ত করেই ছাড়বো।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় তিনি এ কথা বলেন।

মান্না বলেন, খালেদা জিয়া অসুস্থ, তার হাতে-পায়ে ব্যথা, চলতে পারেন না, ফিরতে পারেন না। কিন্তু তাকে আপনারা জেলে দিয়েছেন। তার মুক্তির দাবি আজ শুধু বিএনপির নয়, তার মুক্তির দাবি সবার। তাকে জেলে রেখে কোনো লাভ হবে না। আজ দেখে যান, খালেদার মুক্তির দাবিতে কি স্লোগান হচ্ছে।

এসময় সমাবেশে উপস্থিত নেতাকর্মীরাও খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান তোলেন।

মাহমুদুর রহমান মান্না তখন বলেন, এই স্লোগানের ভিডিও প্রধানমন্ত্রীর কাছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ও ডিএমপির কমিশনারের কাছে পাঠানো হোক, তারা দেখুক, খালেদা জিয়া কত জনপ্রিয়।

তিনি বলেন, কারও নামে মিথ্যে মামলা দেওয়া যাবে না, গ্রেফতার করা যাবেন না, কোনও গায়েবি মামলা দেওয়া যাবে না।

নাগরিক ঐক্যের এই নেতা বলেন, এই নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন। তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। সরকার যা বলে নির্বাচন কমিশন তাই করে। এই নির্বাচনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন, প্রধান বক্তা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

খালেদা জিয়ার জন্য জীবন দেব মান্না

আপডেট টাইম : ০২:৪৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ নভেম্বর ২০১৮