পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

মির্জা আব্বাসের নেতৃত্বে পুলিশের ওপর হামলা : কাদের

ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেছেন, সম্পূর্ণ বিনা উসকানিতে মির্জা আব্বাসের নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা পুলিশের ওপর হামলা চালিয়েছে। পুলিশের একটি গাড়ি প্রায় পুড়িয়ে দিয়েছে। নির্বাচন কমিশন এ ব্যাপারে কী ব্যবস্থা নেয়, তা দেখবে আওয়ামী লীগ।

আজ বুধবার বেলা তিনটার দিকে আওয়ামী লীগের সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, এই উসকানি কারা দিল? নির্বাচন পেছানোর জন্য বিএনপি এই উসকানি শুরু করে দিল? তারা কি জানান দিল যে ২০০১, ২০১৪–এ যেটা করেছে, সেটাই করবে? তিনি বলেন, আজ সেটাই প্রমাণ হয়েছে। বিএনপি নির্বাচন বানচাল করতে চায়। আজ পুলিশের ওপর সাঁড়াশি হামলা করে ঐক্যফ্রন্টে যোগ দেওয়া নেতারা স্বরূপ প্রকাশ করেছেন।

বিএনপির নেতা-কর্মীর একটি মিছিলে পুলিশের বাধা দেওয়ার ঘটনায় আজ বুধবার দুপুরে নয়াপল্টন এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীর সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের অন্তত দুটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীর সংঘর্ষের ঘটনার কিছু পরই আওয়ামী লীগের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

মির্জা আব্বাসের নেতৃত্বে পুলিশের ওপর হামলা : কাদের

আপডেট টাইম : ০৩:২৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৪ নভেম্বর ২০১৮