পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

‘দেখে যান বাংলাদেশে কী হচ্ছে’

ডেস্ক : জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার নাম উল্লেখ করে তাদের পর্যবেক্ষক পাঠানোর অনুরোধ জানিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘আসুন আপনারা এসে ঘুরে দেখে যান বাংলাদেশে এসব কী হচ্ছে?’

তিনি বলেন, বাংলাদেশ এখন ভয়াবহ সংকটে। এখানে নির্বাচনী প্রার্থীরা গ্রেফতার হচ্ছে, হুমকি দেয়া হচ্ছে তাদের। লেভেল প্লেয়িং বলে কিছু নেই। জনগণ যেন নির্ভয়ে ভোট দিতে পারে, যার ভোট সে যেন দিতে পারে- শুধু এতটুকু দাবিও এ সরকার মেনে নিচ্ছে না।

বৃহস্পতিবার জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির পক্ষ থেকে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় নির্বাচনী ইশতেহার ঘোষণা উপলক্ষে এ সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বিশ্বের সব দেশে নির্বাচনের সময় রাজবন্দিদের মুক্তি দিয়ে, হামলা-মামলা-গ্রেফতার বন্ধ করে নির্বাচন দেয়া হয়। অথচ বাংলাদেশে প্রার্থী গ্রেফতার হচ্ছে।

রব বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জামিনও পেতে পারেন না। কারণ খালেদা জিয়া জেলে আছেন শুধুমাত্র তার জনপ্রিয়তার কারণে। জনপ্রিয় হওয়া তার কী অপরাধ?

রব বলেন, সরকারই বিরোধী দলকে উসকে দিচ্ছে যেন তারা নির্বাচনের মাঠে শেষ পর্যন্ত না থাকে। তবে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে সরকার দলই নির্বাচনী মাঠ থেকে পালিয়ে যাবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

‘দেখে যান বাংলাদেশে কী হচ্ছে’

আপডেট টাইম : ০৬:১০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর ২০১৮