পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত Logo লালমনিরহাটে মাদক সেবনকালে আটক ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা Logo এনসিপির জন্মদিনে সেতুমন্ত্রীর উপস্থিতি, নাহিদ ইসলামের উচ্ছ্বাস Logo পাটগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ওয়ালটন প্লাজার ম্যানেজারের Logo এলজিইডির দুর্নীতির বরপুত্র অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজহারুল ইসলাম সমাচার -০১

হাইকোর্টে মনোনয়ন ফিরে পেলেন যে ১১ প্রার্থী

ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে রিট করে ১১ জনের নির্বাচনে অংশ নেয়ার পথ খুলেছে। মনোনয়ন বাতিলে নির্বাচন কমিশনের আদেশ স্থগিত করে রুল জারি করেছেন হাইকোর্টের পৃথক বেঞ্চ।

একই সঙ্গে চারজনের আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছেন আদালত।

এদিকে ময়মনসিংহ-১ আসনে বিএনপির আলী আজগরের বিরুদ্ধে রিট করে ফারমার্স ব্যাংক। এ রিটের শুনানি নিয়ে হাইকোর্ট তার মনোনয়নপত্র স্থগিত করে রুল জারি করেছেন।

রোববার প্রার্থীদের রিটের শুনানি নিয়ে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো.সোহরাওয়ার্দীর হাইকোর্ট বেঞ্চে ২ জন এবং বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ ৯ প্রার্থীর মনোনয়ন বাতিলে ইসির সিদ্ধান্ত স্থগিত করে রুল জারি করেন।

নির্বাচনে অংশ নিতে যে ১১জনের বাধা কাটলো তারা হলেন- নীলফামারী-৪ আসনের বিএনপির প্রার্থী সৈয়দপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকার, দিনাজপুর-৩ আসনে বিএনপির প্রার্থী ও দিনাজপুর সদরের মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, নীলফামারী-৩ (জলঢাকা) আসনে উপজেলা বিএনপির সভাপতি পৌর মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী, নওগাঁ-৫ আসনে বিএনপির প্রার্থী নওগাঁ পৌরসভার মেয়র নাজমুল হক, পঞ্চগড়-১ আসনের বিএনপির প্রার্থী পঞ্চগড় সদরের মেয়র তৌহিদুল ইসলাম, বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের বিএনপির প্রার্থী শাহজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বাদল সরকার, বগুড়া-৩ আসনে বিএনপির আব্দুল মুহিত তালুকদার, কুড়িগ্রাম-৪ (রাজিবপুর, রৌমারী ও চিলমারী উপজেলা) আসনের স্বতন্ত্র প্রার্থী গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার, টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের জাতীয় পাটি প্রার্থী কাজী আশরাফ সিদ্দিকী, নওগাঁ-৪ আসনে স্বতস্ত্র প্রার্থী আফজাল হোসেন (স্বতন্ত্র) এবং একেএম মাহফুজুর রহমান (আসনের খোঁজ পাওয়া যায়নি)।

চারজনের আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করা হয়েছে। তারা হলেন- ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনের বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান, মোহাম্মদ আক্তার হোসেন, ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সহদফতর সম্পাদক আবদুল লতিফ জনি ও সৈয়দ শহিদুল হক জামাল (আসন পাওয়া যায়নি)।

৪ জনের বিষয়ে আদেশ দেয়া হবে সোমবার। তারা হলেন- জাতীয় পার্টির সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু, রুহুল কুদ্দুস তালকদার দুলু ও আব্দুল ওয়াদুদ ভূইয়া।

আর ৫ জনের বিষয়ে সোমবার শুনানি হবে। তারা হলেন- বিএনপি নেতা ডা. এজেড এম জাহিদ হোসেন, অভিনেতা হিরো আলম, মমতাজ হোসাইন, এস এম মুজিবুর রহমান, রশিদুল ইসলাম।

দুই জনের আবেদন কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তারা হলেন-সামির কাদের চৌধুরী ও আবুল হাশেম।

Tag :

এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ

হাইকোর্টে মনোনয়ন ফিরে পেলেন যে ১১ প্রার্থী

আপডেট টাইম : ০৬:১৯:২৪ অপরাহ্ন, রবিবার, ৯ ডিসেম্বর ২০১৮