পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন Logo নীলফামারীতে শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে আহত ১৫, আইসিইউতে ১ জনের মৃত্যু Logo পাটগ্রাম সীমান্তে পথভ্রষ্ট কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড। Logo বিআরটিএ সহকারী পরিচালক থেকে উপপরিচালক পদে পদোন্নতি ৭ জনের Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক

গ্রহণযোগ্য নির্বাচনে সঠিক পদক্ষেপ নিন: সিইসিকে বিএনপি

ডেস্ক : বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান বলেছেন, ‘প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সঠিক পদক্ষেপ নিলে আমরা নির্বাচনকে গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে প্রমাণ করতে পারবো।’

বুধবার (১২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সঙ্গে সেলিমা রহমানের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি ।

সেলিমা রহমান বলেন, ‘আমরা মনে করি তিনি (সিইসি) অসহায়। তিনি বিব্রত বোধ করছেন, এটা সত্যি। কারণ তিনি কিছু করতে পারছেন না। তবুও আমরা আশা রাখি, সিইসি যেহেতু এবার একটি সুযোগ পেয়েছেন, তিনি যদি সঠিকভাবে পদক্ষেপ নেন। তাহলে কিন্তু আমরা এই নির্বাচনকে গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে প্রমাণ করতে পারব।’

তিনি বলেন, ‘১০ তারিখ থেকে প্রচারণা শুরু হয়েছে। প্রচারণার পরপরই আমাদের মহাসচিবের গাড়ি বহরে আক্রমণ করা হয়েছে। ব্যারিস্টার মওদুদ আহমদের প্রচারণায় বার বার হামলা করা হচ্ছে। মঈন খানের এলাকায় হামলা চালানো হচ্ছে। পুলিশের সহায়তায় আওয়ামী ও যুবলীগ মিলে এই হামলা করছে।’

সেলিমা রহমান বলেন, ‘যারা জামিনে আছেন তাদেরও গ্রেফতার করা হচ্ছে। যারা গ্রেফতার হচ্ছেন তাদের জামিন দেয়া হচ্ছে না। নাটোরে জামিনে থাকা সত্বেও বিএনপি নেতা দুলুকে আটক করা হয়েছে। যাদের নামে মামলা নেই, অজ্ঞাতনামা মামলায় গ্রেফতার দেখানো হচ্ছে আমাদের এমন নেতা-কর্মীদের।’

তিনি আরো বলেন, ‘তারা (সরকার দলীয়) চাইছে আমরা যেন নির্বাচনে প্রচারনা চালাতে না পারি, নির্বাচন যেন না করতে পারি। তারা একতরফাভাবে নির্বাচন করতে পারে। সে কারণে এখন ভয়ভীতি, হামলা মামলাসহ বিভিন্নভাবে আমাদের হয়রানি করছে। প্রার্থীদের উপর বিভিন্ন জায়গায় আক্রমণ করা হচ্ছে। এসব ঘটনাগুলো জানাতে আজ আমরা এসেছি। কারণ সিইসি বলেছিলেন আমরা লেভেল প্লেয়িং ফিল্ড দেবো। সবাই সমান সুযোগ পাবে।’

সেলিমা রহমান অভিযোগ করে বলেন, ‘আমাদের নেতাকর্মীরা এখন পলাতক। আমরা বলতে পারছি না আমরা কোনো কোনো জায়গায় নির্বাচনের জন্য এজেন্ট খুঁজের পাবো কিনা। কারণ পুলিশের ভয়ে অনেকে পলাতক রয়েছেন। এই বিষয়গুলো আমরা কমিশনকে জানালাম। তফসিলের পর গ্রেফতার হবে না বললেও এখন প্রতিনিয়ত গ্রেফতার হচ্ছে। অজ্ঞাতনামা দিয়ে অনেক নেতাকর্মীকে আটক করা হচ্ছে। এই অজ্ঞাতনামা জানতে চাইলে পুলিশ বলছে তাদের নামে আগে থেকে মামলা ছিল।’

সিইসি বিব্রত কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সিইসি আমাদের বলেছেন তারা নাকি চেষ্টা করছেন। কিন্তু পুলিশ বলছে আগে থেকে যাদের নামে গ্রেফতারি পরোয়ানা আছে, তাদের আমরা ধরছি। পুলিশ বলছে তাদের নামে সুনির্দিষ্ট কেইস আছে। সিইসি বলছেন সেই সুনির্দিষ্ট কেইস কি সেটা আমি কি করে জানব। আমি চেষ্টা করছি, আমি চেষ্টা করব।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন

গ্রহণযোগ্য নির্বাচনে সঠিক পদক্ষেপ নিন: সিইসিকে বিএনপি

আপডেট টাইম : ০৪:৩২:৫৮ অপরাহ্ন, বুধবার, ১২ ডিসেম্বর ২০১৮